লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশি নিহত,আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন
ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ায় সন্ত্রাসী হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার দূরে মিসরাকা এলাকায় আটকে পড়া দুই বাংলাদেশি নাগরিক জার্মান রেডিও ডয়চে ভেলেকে এ কথা জানিয়েছেন৷তারা সেখানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷ ডয়চে ভেলের অনলাইন সংস্করণ (বাংলা) বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে। তবে ডয়চে ভেলেকে বাংলাদেশ সরকারের কোন সূত্র এটি নিশ্চিত করেনি৷ডয়চে ভেলের খবরে প্রকাশ, সাইফুল ইসলাম এবং আব্দুল মজিদ টেলিফোনে তাদের জানান, তারা মিসরাকার মোকায়েমপুর এলাকার একটি কারখানায় প্রায় ৮০০ বাংলাদেশি শ্রমিক আটকা পড়েছেন৷ তাদের মধ্যে প্রায় ৩০০ শ্রমিক একটি ক্যাম্পে রয়েছেন৷ সেখানে রাতে সন্ত্রাসীরা হামলা চালায়৷ এপর্যন্ত হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন৷ তারা জানান, আহত হয়েছেন অনেকে৷ কিন্তু চিকিৎসার কোন ব্যবস্থা নেই৷ আর তারা কোন খাবার দাবারও পাচ্ছেন না৷ তারা জানান, ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস তাদের কোনো খোঁজখবর এখনো নেয়নি৷ আর তারাও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷সাইফুল ইসলামের বাড়ি ফরিদপুর আর আব্দুল মজিদের বাড়ি নোয়াখালী৷ তারা দু\’জনে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি