লিবিয়া থেকে ৪০০ বাংলাদেশী দেশে ফিরবে আগামীকাল
ই উএসএনিউজ ডেস্ক: লিবিয়া থেকে মিসর ও তিউনিশিয়া সীমান্তে পালিয়ে আসা প্রায় ৪শ’ বাংলাদেশীর একটি দল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় আগামীকাল সকালে দেশে ফিরবে। খবর বাসসের।প্রথমে ভোর ৪টা ৫০ মিনিটে গালফ এয়ার লাইনের একটি বিমানে ৩৫ জন বাংলাদেশী সেখান থেকে রওনা হবেন। পরে সকাল ১০টায় চাটার্ড বিমানের দু’টি ফ্লাইটে আরো ৩৪৮ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনা হবে।মঙ্গলবার আইওএম’র ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিগগিরই লিবিয়ায় আটকে পড়া আরো বাংলাদেশীকে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ সরকারের সহায়তায় আইওএম’র ঢাকা ও উত্তর আফ্রিকার অফিস এ কার্যক্রমটি সমন্বয় করছে।সোমবার ১০১ জন বাংলাদেশী লিবিয়ার ত্রিপোলী থেকে ঢাকায় ফিরেছেন।
আইওএম জানিয়েছে, মিসর সীমান্তে বর্তমানে অবস্থানরত ৬ হাজার অভিবাসীর মধ্যে সাড়ে তিন হাজারই বাংলাদেশী। এছাড়া গত এক সপ্তাহে ৫ থেকে ৬ হাজার বাংলাদেশী মিসর, তিউনিশিয়া ও নাইজারে পালিয়ে এসেছে। তাদেরকে সংস্থাটি কম্বল, খাদ্য ও পানিসহ মানবিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে।
বাংলাদেশীদের ফিরিয়ে আনার বিষয়ে আইওএম ঢাকা অফিসের প্রধান রাবাব ফাতিমা বলেন, ‘লিবিয়ার সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় পরিস্থিতিতে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনার বিষয়ে আইওএম সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে অবস্থানরত আতঙ্কিত অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে আনতে আইওএম মহাপরিচালক একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।’আইওএম লিবিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের আতঙ্কিত অভিবাসীদের সহায়তা দিতে মিসরীয় সীমান্ত শহর সালুম, বন্দরনগরী মাসরা মাতরু এবং তিউনিশিয়া ও নাইজারের সীমান্ত এলাকায় অস্থায়ী কার্যালয় ও অভ্যর্থনা কেন্দ্র খুলেছে।

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের