Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লুই কানের অনবদ্য সৃষ্টি সংসদ ভবনের নকশায় একাত্তরের চেতনার বহি:প্রকাশ – লুই কানের ১২০ তম জন্মবার্ষিকীতে কনসাল জেনারেল সাদিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: February 20, 2021 | 4:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বিংশ শতাব্দির অন্যতম প্রভাবশালী স্থপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শিল্পী লুই আই কানের ১২০ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নিউইয়র্কস্থ এস্তোনিয়া কনস্যুলেট, লুই আই কান এস্তোনিয়া ফাউন্ডেশন, স্ক্যান্ডিনেভিয়া হাউস এবং ইয়েল ইউনিভার্সিটি প্রেস-এর যৌথ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১ টায় শিল্পী লুই আই কানের জন্মবার্ষিকী উদযাপিত হয়।

অনলাইনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা  বাংলাদেশ জাতীয় সংসদ ভবন স্থাপনায় লুই আই কানের অনবদ্য অবদান সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন লুই আই কান-এর সেরা শিল্পকর্মের একটি, যার স্থপতি হিসেবে তিনি বাংলাদেশের জনগণের কাছে সুপরিচিত। তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত মহান মুক্তিযুদ্ধ তাঁকে প্রবলভাবে আলোড়িত করে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত নব্য গণতন্ত্র, বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালী জাতির গৌরবগাঁথাকে উপজীব্য করে লুই আই কান জাতীয় সংসদ ভবনের অভিনব ও দৃষ্টিনন্দন নকশা চূড়ান্ত করেন।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, লুই আই কান-এর ১২০ তম জন্মবার্ষিকী এমন একটি সময়ে উদযাপিত হচ্ছে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একযোগে উদযাপিত হচ্ছে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত আর্থ-সামাজিক উন্নয়ন এবং গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বিস্ময়কর রাষ্ট্রে পরিণত করেছে।

অনুষ্ঠানে লুই আই কানের ঘনিষ্টজনদের মধ্যে বিশিষ্ট স্থপতি হ্যারিয়েট প্যাটিসন, তাঁর পুত্র অস্কার মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা নাথানিয়েল কান এবং “দি হাউসেস অব লুই কান”-গ্রন্থের সহ-রচয়িতা উইলিয়াম হুইটাকার এবং এস্তোনিয়ার কনসাল জেনারেল কাইরি কুনকা ও অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান ১৯০১ সালের ২০শে ফেব্রুয়ারি এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV