লেখক, সাংবাদিক আহমেদ মূসার মৃত্যুতে সাপ্তাহিক আজকালের স্মরণসভা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/377329753430487
https://www.facebook.com/USANewsNY/videos/1183352342102562
ইউএসএনিউজঅনলাইন.কম : সাংবাদিক আহমেদ মূসার ‘বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ ও তাঁর বিদেহি আত্মার মাগফেরাত কামনায় ‘সাপ্তাহিক আজকাল’ গত ২০ এপ্রিল বিকেলে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক স্মরণসভার আয়োজন করে। সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকোর সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক মনজুর আহমেদের সঞ্চালয়ায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সিনিয়র সাংবাদিক তাসের খান মাহমুদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, সময় টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, বাংলাভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিহার সিদ্দিকী, প্রথম আলো উত্তর আমেরিকা’র চীফ রিপোর্টর মনজুরুল হক, সাপ্তাহিক আজকালের বানিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিকী, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দর্পণ কবীর, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট খন্দোকার ফরহাদ হোসেন প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ আবদুস সাদিক। দোয়া-মুনাজাতে আহমেদ মূসার আত্মার মাগফিরাত সহ করোনামুক্ত বিশ্ব কামনা করা হয়।

বক্তারা আহমেদ মূসার জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ ও তাঁর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, আহমেদ মূসা একজন প্রাজ্ঞ সাংবাদিক ছাড়াও তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী। বহু গ্রন্থের প্রণেতা আহমেদ মূসার নাট্যকার হিসেবেও ছিল ব্যাপক পরিচিতি। তিনি নিজেকে যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন আদর্শ মানূষ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেন। অকুতোভয়, আদর্শবান ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সবসময় ছিলেন দেদীপ্যমান। ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র।
উল্লেখ্য, বিশিষ্ট লেখক, সাংবাদিক, গবেষক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মূসা গত ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের মিসৌরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women