লেখক-সাংবাদিক আহমেদ মূসার উপন্যাস `অস্তাচলের খোঁজে’র মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আহমেদ মূসার উপন্যাস `অস্তাচলের খোঁজে’র মোড়ক উন্মোচন করে বিশিষ্ট লেখক-গবেষক আফজালুল বাসার উপন্যাসের বহুল প্রচার কামনা করেন। গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট লেখক আবু তালেব, কোয়েল তালুকদার, সিদ্দিকুজ্জামান বাহার, স্ট্যাম্ফোর্ড ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সাহানারা এফ চৌধুরী, মেট্রোনেটের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জাতীয় ও আন্তর্জাতিজ পুরুস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার মঈন উদ্দিন আহমেদ, আজকাল নাট্যগোষ্ঠীর মিয়া মান্নান, তাহমিনা শিল্পী , জামালুদ্দিন, টিটু আলম, সরদার এম এ আপেল, অনলাইন পোর্টাল পূর্বাপর-এর সম্পাদক মহিতুল ইসলাম হিরু, বার্তা-প্রধান অরণ্য সৌরভ , ইসতিয়াক আহমেদ আশিক, আয়মান আহমেদ প্রমুখ।
উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে, লাইফ-সাপোর্টে থাকা একজন মানুষের মস্তিষ্কের বহু বিচিত্র ভুবন তৈরিকরণ । জীবনের এক অধ্যায়ে জগতের সবকিছুই সৌন্দর্যে ভরপুর মনে হয় । এই সৌন্দর্যকে আরো তীব্র ও সুষমাময় করার প্রয়াস আছে উপন্যাসে।
একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে স্টল নং ২৩, বাংলা গবেষণা, লিটল ম্যাগ চত্বর, একাডেমি প্রাংগন। প্রকাশ করেছে বাংলা গবেষণা। প্রচ্ছদ অলংকরণ : ক্লোডিয়া ডেআ’র লাইটনিং ইন দ্যা ক্লাউডস অবলম্বনে।
মূল্য ২০০ টাকা। বই কিনতে প্রকাশকের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফোন নং : ০১৭৫৫৫১৮৭৯১, ০১৭১৬১২৭০১০ ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!