Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রচারণা বন্ধের আহ্বান দেশের ১৭ বিশিষ্ট ব্যক্তির

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: August 2, 2012 | 11:28 AM

হুমায়ূন আহমেদলেখক হুমায়ূন আহমেদকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের ১৭ বিশিষ্ট ব্যক্তি।  বলেছেন, দীর্ঘ চার দশক ধরে হুমায়ূন আহমেদ তার অনন্যসাধারণ প্রতিভার গুণে সাহিত্য, টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং গানের মাধ্যমে দেশের মানুষকে অনাবিল আনন্দ দিয়েছেন। তার মৃত্যুতে সর্বস্তরের জনগণ অত্যন্ত শোকাহত। আমরা মনে করি, আমাদের কালের জনপ্রিয়তম এ লেখকের প্রয়াণে আর যেন কাদা ছোড়াছুড়ি না হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এসব অনভিপ্রেত প্রচারণা এবং কিছু কিছু অযাচিত পদক্ষেপে তার পরিবারের সদস্যরা ও তার গুণমুগ্ধ ভক্তবৃন্দ অত্যন্ত ব্যথিত ও মর্মাহত এবং একই সঙ্গে আমরাও ব্যথিত ও মর্মাহত। অথচ এমন একজন লেখককে নিয়ে সম্প্রতি যে ধরনের নোংরামি দেশবাসী লক্ষ্য করছে তা অত্যন্ত অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অশোভন ও নিন্দনীয়। এ ধরনের অনাবশ্যক প্রচারণা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, রামেন্দু মজুমদার, আলী যাকের, ফেরদৌসী মজুমদার, সারা যাকের, আসাদুজ্জামান নূর, সৈয়দ মনজুরুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, জুয়েল আইচ, ফেরদৌসী প্রিয়ভাসিনী, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, গোলাম কুদ্দুস, আনিসুল হক ও ফেরদৌস আরা এ আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV