লেখা চুরি করে টাইম সাময়িকী ও সিএনএন থেকে বরখাস্ত ফরিদ জাকারিয়া

অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানোয় কলাম লেখক ফরিদ জাকারিয়াকে টাইম সাময়িকী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে সিএনএন থেকেও তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ফরিদ জাকারিয়াও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। নিজের ভুল স্বীকার করে গত শুক্রবার এক বিবৃতিতে ফরিদ জাকারিয়া বলেন, ‘সাংবাদিকেরা অভিযোগ তুলেছেন, চলতি সপ্তাহে টাইম সাময়িকীতে প্রকাশিত আমার একটি নিবন্ধের কয়েকটি অনুচ্ছেদ গত ২৩ এপ্রিল জিল লেপোরের লেখা নিবন্ধের কয়েকটি অনুচ্ছেদের প্রায় হুবহু। এই অভিযোগ সঠিক। আমি ভয়াবহ ভুল করেছি।’ তিনি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ আমার ভুল। আমি জিল লেপোরের কাছে, টাইম সাময়িকীতে আমার সম্পাদকমণ্ডলীর কাছে এবং পাঠাকের কাছে দুঃখ প্রকাশ করছি।’ টাইম সাময়িকীর মুখপাত্র আলি জেলেঙ্কো বলেন, ‘ফরিদ জাকারিয়ার দুঃখ প্রকাশের বিষয়টি গ্রহণ করা হয়েছে। তবে তিনি আমাদের কলাম লেখকদের নিয়ম লঙ্ঘন করেছেন। আমরা তাঁর লেখা আগামী এক মাস প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি। আর পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।’ সিএনএন ফরিদ জাকারিয়াকে বরখাস্ত করার কথা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে। এএফপি।প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes