ল্যাপটপে কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
অনেক সময় বিভিন্ন কারণে ল্যাপটপের কি-বোর্ডের এক বা একাধিক বোতাম (বাটন) নষ্ট হয়ে যায়। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন, কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কি-বোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায়, তবে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন কম্পিউটারের অন-স্ক্রিন কি-বোর্ডটি খুলে কাজ করতে হয়। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক বিরক্ত লাগে। এ ছাড়া ল্যাপটপের সঙ্গে আলাদা কি-বোর্ড যুক্ত করে ব্যবহার করতে হয়। তবে আপনি চাইলে ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শার্প-কি নামের ছোট একটি সফটওয়্যার ইনস্টল করে ল্যাপটপের কি-বোর্ডের বাটনগুলো পরিবর্তন করে ফেলতে পারেন। যেমন ধরুন, আপনার কি-বোর্ডের a বাটনটি নষ্ট। আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বাটনকে (যেটি সব সময় কাজে লাগে না বা যে বাটনটি কি-বোর্ডে একাধিক আছে) a বাটনে রূপান্তর করতে পারেন। শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key-এ কোনো কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং To তে শুধু নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ওকে করুন। তাহলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a লেখা যাবে।
মাত্র ২৩ কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি http://abcomputertips.blogspot.com/2013/03/sharpkeys.html ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন। —মো. আমিনুর রহমান/প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests