ল্যাসিক কী, কেন, কখন?
: ল্যাসিক হচ্ছে আমাদের চোখে আলোর প্রতিসরণজনিত দৃষ্টিত্রুটিকে লেজার প্রযুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সারিয়ে দেওয়ার একধরনের অত্যাধুনিক পদ্ধতি৷ ইদানীং চশমা পরার নিত্য ঝামেলা থেকে বাঁচতে অনেকেই ল্যাসিকের দিকে ঝুঁকছেন৷ ল্যাসিকের সুবিধা-অসুবিধাগুলো কী, আসুন জেনে নেওয়া যাক৷
ল্যাসিক পদ্ধতিতে এক্সজাইমার লেজার নামের একটি বিশেষ লেজার রশ্মি চোখের কর্নিয়া বা নেত্রস্বচ্ছে সরাসরি প্রয়োগ করা হয়৷ এর আগে মাইক্রোকেরাটোম মেশিনের সাহায্যে কর্নিয়ার একটি পাতলা আবরণ উত্তোলন করা হয়৷ লেজার রশ্মি প্রয়োগ শেষ হলে আবরণটি আবার আগের জায়গায় বসিয়ে দেওয়া হয়৷ সময় লাগে মাত্র ১০ মিনিট৷ পুরো পদ্ধতিটি সম্পূর্ণ সেলাইবিহীন, ইনজেকশনবিহীন, রক্তপাতহীন এবং ব্যান্ডেজমুক্ত৷
অপারেশনের পরপরই একজন ল্যাসিক রোগী বাসায় ফিরে যেতে পারেন৷ বাসায় গিয়ে দুই-তিন ঘণ্টা চোখ বন্ধ রাখলেই চলে৷ সঙ্গে কয়েকটি ড্রপ এক মাস ব্যবহার করতে হবে৷ পরদিনই স্বাভাবিক কাজে ফিরে যাওয়া সম্ভব৷
ল্যাসিকের ক্ষেত্রে বয়স ন্যূনতম ১৮ বছর হওয়া বাঞ্ছনীয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখ মানুষ এই প্রযুক্তি গ্রহণ করে৷ বাংলাদেশে বর্তমানে প্রতিবছর দুই হাজার ৫০০ ল্যাসিক হয়ে থাকে৷ চক্ষু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল|প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature