শত শত কোটি মানুষ পানিসংকটে
পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। এসব মানুষ এমন এলাকায় বসবাস করে, যেখানে হয় খাওয়ার পানির পর্যাপ্ত সরবরাহ নেই, না হয় সেখানকার পানি দূষিত। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যাচার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিশুদ্ধ পানির অভাব, দূষণসহ বেশ কিছু পানিসংক্রান্ত সংকট নিয়ে গবেষকেরা একটি সূচক তৈরি করেছেন। তাতে দেখা গেছে, বিশ্বের প্রায় ৩৪০ কোটি লোক চরম সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে।
গবেষকেরা বলেছেন, পশ্চিমা বিশ্বে বিশাল বিশাল জলাধার ও বাঁধ তৈরি করে পানি সংরক্ষণ করা হচ্ছে। এতে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উপকৃত হলেও প্রাকৃতিক ভারসাম্যের জন্য তা সহায়ক নয়। তাঁরা উন্নয়নশীল দেশগুলোকে এসব পশ্চিমা উদ্যোগ অনুসরণ না করার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, বাঁধ, খাল, নর্দমা বা পাইপলাইন তৈরির পেছনে অর্থ ব্যয় না করে সরকারগুলোর প্রকৃতিবান্ধব পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ করা উচিত।
গবেষকেরা বলেছেন, জলবায়ুর ক্রমপরিবর্তন ও মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ভবিষ্যতে পানির সংকট আরও বাড়বে।
গবেষণায় দেখা গেছে, শুধু মানুষের কারণে বিশ্বের বড় বড় মিঠা পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ৪৭টি নদীর মধ্যে ৩০টির নাব্যতা কমে গেছে এবং সেগুলো দূষিত হয়েছে।
গবেষক দলের অন্যতম বিজ্ঞানী চার্লস ভোরোসমার্টি বলেছেন, যেসব উন্নত দেশে বিশুদ্ধ পানির সরবরাহ বিঘ্নিত হওয়ার কথা নয়, সেখানেও পানির সংকটপূর্ণ এলাকা রয়েছে। তিনি বলেছেন, প্রাকৃতিক পানিপ্রবাহ স্বাভাবিক রেখে পরিবেশবান্ধব উপায়ে পানি সংরক্ষণ করলে এ সংকট থেকে রেহাই পাওয়া যেতে পারে। বিবিসি অনলাইন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের