শনাক্তকরণে নতুন হাতিয়ার বিশেষ জিন
অপরাধী শনাক্ত করতে বা কোনো ব্যক্তির পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে ডিএনএ পরীক্ষা এখন রুটিন ব্যাপার। ফরেনসিক বিজ্ঞানে জীবকোষের মূল উপাদান ডিঅক্সি রিবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ অত্যন্ত উপযোগী এক হাতিয়ার। বিজ্ঞান গবেষণায় ডিএনএর বহুবিধ ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, ডিএনএ থেকে কোনো ব্যক্তির মুখের গঠন নির্ণয়ও সম্ভব, বলছে সাম্প্রতিক এক গবেষণা।
এই গবেষণায় ১০ হাজার ব্যক্তির ওপর পর্যবেক্ষণ ও পরীক্ষা চালানো হয়। যার রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘প্লস জেনেটিক্স’ পত্রিকায়। পেপারটির মুখ্য লেখক, নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অধ্যাপক ম্যানফ্রেড কেসার বলেছেন, ‘আমরা এমন পাঁচটি জিনের সন্ধান পেয়েছি, যারা মুখের গঠনের জন্য দায়ী।’ কীভাবে জিনগুলোর খোঁজ পেলেন তারা? গবেষকরা জানিয়েছেন, প্রথমে পরীক্ষাধীন ব্যক্তিদের মাথার এমআরআই করে সেই চিত্রের সঙ্গে প্রত্যেকের মুখের ফটোগ্রাফ মিলিয়ে এক একজনের মুখের বৈশষ্ট্যি চিহ্নিত করে তার মানচিত্র তৈরি করেন তারা। এর পর ‘জেনম-ওয়াইড অ্যাসোসিয়েশন’ নামে একটি পরীক্ষার মাধ্যমে নির্দষ্টি মুখ গঠনের ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র জিনগত পরিবর্তন চিহ্নিত করা হয়। এর ভিত্তিতে এসব পরিবর্তনের জন্য দায়ী পাঁচটি জিন শনাক্ত করা সম্ভব হয়েছে।
জিনগুলো হলো : পিআরডিএম১৬, পিএএক্স৩, টিপি৬৩, সি৫ওআরএফ৫০ এবং সিওএল১৭এ১।
গবেষকদের দাবি, এই পাঁচটি জিনের ভিত্তিতে একজন ব্যক্তির মুখের গঠন আন্দাজ করা সম্ভব। এর আগে অধ্যাপক কেসার ও তার সহগবেষকরা ডিএনএ থেকে ব্যক্তির চুল ও চোখের রং আন্দাজ করা যায় বলে জানিয়েছিলেন। এ সংক্রান্ত গবেষণাপত্রও প্রকাশ করেন তারা। মুখের গঠনের পেছনেও যে বিশেষ বিশেষ জিন রয়েছে, এই প্রথম তা জানা গেল। বিজ্ঞান গবেষণা, বিশেষ করে ফরেনসিক বিশ্লেষণে এই আবিষ্কার যুগান্তর আনবে বলে কেসারের ধারণা।
তবে তার মতে, ডিএনএর সংকেত থেকে অজ্ঞাত, পলাতক বা হারিয়ে যাওয়া কোনো পুরুষ বা নারীর সম্পূর্ণ মুখের প্রতিলিপি তৈরি এখনো দূর ভবিষ্যতের ব্যাপার। এ জন্য আরও গবেষণার প্রয়োজন এবং এমন দিন আসতেই পারে, যখন কোনো অপরাধীর ফেলে যাওয়া ডিএনএ নমুনা থেকে গড়ে তোলা যাবে তার অবিকল মুখমণ্ডল।বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী