Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মেরুদন্ডের যত্ন নেবেন যেভাবে

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: November 25, 2011 | 4:22 PM

Details

ডা: মোহাম্মদ আলী : মেরুদন্ড আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কাউকে অকমণ্য বোঝাতে আমরা মেরুদন্ডহীন কিংবা কাউকে সামর্থবান বোঝাতে মেরুদন্ডশক্ত ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকি। ৩৩ টি আলাদা আলাদা কশেরুকা বা হাড দিয়ে মেরুদন্ড তৈরী। পুরো মেরুদন্ডে তিনটি প্রধান বাক থাকে। যেমন ঘাড়ের অংশ উত্তল, পিঠের অংশ অবতল আবার কোমড়ের অংশ উত্তল থাকে। এই সমস্ত বাক বা কর্ভেচার শরীরের ভারসাম্য রক্ষা বা শরীরকে বিভিন্ন দিকে ইচ্ছেমত নাড়াচাড়ার কাজকে সহজ করে। তাছাড়া ঘার ও কোমড়ের অংশ দিয়ে বের হয়ে আসা স্নায়ু জালিকাগুলো যথাক্রমে দুই হাত, ঘার, মাথা এবং শরীরের নিম্নাংশ, কোমড়ে স্নায়ু সরবরাহ করে থাকে। তাই ঘার ও কোমড়ের অংশের মেরুদন্ড অধিকতর গুরুত্বপূর্ণ।

যারা ঘার ও কোমড় বা পিঠের ব্যথায় ভূগে থাকেন তারা সামান্য সচেতন হলেই ব্যথামুক্ত থাকতে পারেন-

++নীচ থেকে কোন জিনিস তুলতে হলে কোমর ভেঙ্গে না বসে হাটু ভাজ করে সোজা হয়ে বসুন। ভারী জিনিস বহন করবেন না

++যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তারা পায়ের নীচে একটি নীচু টুল রাখুন। এক পায়ের উপর দাড়ান এবং অন্য পা টুলে রেখে বিশ্রাম নিন। এভাবে প্রতি ১৫-২৫ মিনিট পরপর পাকে বিশ্রাম দিন। দেখবেন আপনি কতটা আরাম পাচ্ছেন

++উঁচু হিলের জুতা পরবেন না। ফ্লাটই ইত্তম।

++হাটার সময় মেরুদন্ড সোজা রেখে হাটার অভ্যাস করুন

++যারা বসে কাজ করেন তারা সব সময় সোজা হয়ে বসবেন। টেবিল ও বসার আসনের উচ্চতা এমন রাখবেন যাতে লিখতে গেলে বা কম্পিউটার ব্যবহার করতে গেলে সামনের দিকে ঝুকে থাকতে না হয় এবং উরু মেঝের সমান্তরালে থাকে

++শক্ত ও সমান প্রশস্ত বিছানায় শোবেন। কখনও উপুর হয়ে শোবেন না। ব্যায়াম করে মেরুদন্ডকে আরো সামর্থবান করা সম্ভব। এজন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন।

(লেখক:বিভাগীয় প্রধান,ফিজিওথেরাপি ও পূনর্বাসন বিভাগ,উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা, ঢাকা।) ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV