শরীরের উত্তাপেই চার্জ হবে স্মাটফোন!

নিত্যদিনের প্রযুক্তিকেন্দ্রিক জীবনকে আরও আধুনিক করে তুলতে গবেষক খাটছেন দিনরাত, অন্তহীন। আর তাতে সামান্য বিরতিতেই আসছে সুফল। এবার তাই শরীরে উত্পাদিত উত্তাপকেই ব্যাটারির শক্তিতে রূপান্তরের সফল ঘোষণা দিলেন বিজ্ঞানীরা। শরীরে পরিধানযোগ্য ঘড়ি, চশমা কিংবা ব্রেসলেট থেকে এখন সরাসরি মোবাইল ফোনের ব্যাটারি চার্জ নিতে পারবে। শরীরের অভ্যন্তরীণ উত্তাপকে যান্ত্রিক শক্তিতে বদলে দিতে এখানে ফ্যাবরিক পদার্থের ব্যবহার করা হবে। একে ‘ইলেক্ট্রিক্যাল পাওয়ার’ বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা। এ ধরনের শক্তি সঞ্চয় পদ্ধতিতে একবার ব্যবহৃত মোবাইল ফোন পুরো ৪ ঘণ্টার জন্য চার্জ সরবরাহ করে। আর এটা শরীরের উত্তাপ থেকেই সরাসরি গ্রহণ করা সম্ভব। এজন্য বাড়তি কোনো ইলেক্ট্রনিক চার্জের একেবারেই প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। এ প্রসঙ্গে অপারটের ভোডাফোনের যোগাযোগ পরিচালক ক্রিস্টিয়ান কাল বলেন, এখন মোবাইল ফোন মানুষের জন্য অবিচ্ছেদ্য জীবনধর্মী পণ্য। তাই একে সব সময় সচল রাখার তাগিদ থাকেই। এ প্রয়োজনটা আরও বেশি জোরালো হয়, যখন মানুষ নিজের ঘর থেকে ক’দিনের জন্য বাইরে যান। এই সবকিছুরই সমাধান এনে দেবে পরিধানযোগ্য রিচার্জেবল ব্যাটারি। এমনকি মানুষ যখন ৮ ঘণ্টার জন্য ঘুমে থাকবে, তখনও স্বয়ংক্রিয়ভাবে পরিধানযোগ্য রিচার্জেবল ব্যাটারি আপনার মোবাইল ফোনকে সারাদিনের জন্য পূর্ণ চার্জ করে দেবে। সূত্র : বাংলানিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’