শরীরে ‘ওবামা’ উলকি আঁকিয়েছেন ‘পপকুইন’ ম্যাডোনা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম শরীরে লিখে ‘ওবামা’ উলকি আঁকিয়েছেন তাঁর সমর্থক ‘পপকুইন’ ম্যাডোনা। শুধু উলকি আঁকিয়েই ক্ষান্ত হননি এই ওবামা-সমর্থক; সম্প্রতি এমডিএনএ সফরে নিউইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে গান গাওয়ার একপর্যায়ে স্বল্পবসনা এ গায়িকা তাঁর পিঠে আঁকা ওবামাভক্তির নিদর্শনটি ভক্ত-দর্শক-শ্রোতাদের দেখারও সুযোগ করে দেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ৫৪ বছরের এই গায়িকা মঞ্চে গান গাওয়ার একপর্যায়ে তাঁর পিঠে মোচনীয় কালিতে আঁকা ‘ওবামা’ শব্দের উলকিটি ভক্তদের দেখানোর জন্য পেছন ঘুরে দাঁড়ান। কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েও প্রায় এমনই এক কাণ্ড করেছিলেন ম্যাডোনা। সে যাত্রায় তিনি রুশ প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের বেশ বিরাগভাজনই হয়েছিলেন। রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সমালোচনা করে কারারুদ্ধ রুশ গানের দল পুশি রায়টের নাম পিঠে লিখে তাদের সমর্থনে মঞ্চে দাঁড়িয়েছিলেন পপকুইন। অবশ্য বারাক ওবামার নামাঙ্কিত উল্কি আঁকা নিয়ে নিউইয়র্কে তেমন কিছু ঘটেনি। আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনসমর্থনের পাল্লা খানিক ভারী হওয়ায় এবার বরং উলকি আঁকার বিষয়টি তাঁর জন্য বেশ উপভোগ্যই হয়েছিল।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests