Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

শহীদ মুনির তপন জুয়েলকে স্মরণ যুক্তরাষ্ট্র জাসদ’র

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: September 27, 2020 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ৮৮ সালের চব্বিশ সেপ্টেম্বর সিলেট শহরে মৌলবাদী জামায়াত শিবিরের তান্ডব ও সন্ত্রাসী গোষ্ঠির হাতে নির্মমভাবে নিহত হন তিন ছাত্রনেতা মুনির তপন জুয়েল। জাসদ ছাত্রলীগের তৎকালিন তিন শহীদ ছাত্রনেতাকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে যুক্তরাষ্ট্র জাসদ। তিন ছাত্রনেতার স্মরণে যুক্তরাষ্ট্র জাসদ আয়োজন করে এক স্মরণ সভার। জাসদ ছাত্রলীগের তিন তরুণ প্রাণ মুনির তপন জুয়েল এর স্মরণ সভায় যুক্তরাষ্ট্র জাসদ নেতৃবৃন্দ বলেছেন, একাত্তুরের পরাজিত শক্তি জামায়াত শিবিরের অপতৎপরতা এখনও বন্ধ হয়নি। এরা নামে বেনামে বিভিন্ন লেবাসে তাঁদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরা সময়ের অপেক্ষায় রয়েছে। এরা যে কোন সময় তাঁদের জঙ্গিরুপ ধারণ করে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আঘাত আনতে পারে। এজন্য তাদের অতীতের সকল অপকর্মের বিচার এখন সময়ের দাবী। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বর্তমান ঐক্যকে আরো জোরদার করতে হবে। মুনির তপন জুয়েল হত্যা মামলা পুনর্জীবিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেন। আইনের ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে যাওয়া চিহ্নিত খুনিদের আইনের আওতায় এনে মুনির তপন জুয়েল হত্যার বিচার নিশ্চিত করার দাবী জানান জাসদ নেতৃবৃন্দ।গত বৃহস্পতিবার বিকাল ৫টায়, নিউইয়র্কের জ্যাকসনহাইটসে যুক্তরাষ্ট্র জাসদের উদ্যেগে, জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় বক্তারা এই কথাগুলো বলেন। যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় মুনির তপন জুয়েল স্মরণ সভায় বক্তারা আরো বলেন, সেদিনকার পৈচাশিক নি:সংশ ঘটনার পরিকল্পনাকারি, দদতদাতা, হত্যাকারি খুনিদের বিচারের প্রয়োজিয়নতা ফুরিয়ে যায়নি। খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। স্মরণ সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, জাসদ নেতা আবুল ফজল লিটন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জ্যোতির্ময় দত্ত নিশু, জাসদ নেতা মাহ মহি উদ্দিন সবুজ, শাহনুর কোরেশি, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV