Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন যুক্তরাষ্ট্র সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পরিষদ’র : ঘাতক রাশেদ চৌধুরীর মৃত্যুদন্ড কার্যকরের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: October 20, 2020 | 12:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপিত হয়েছে নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গত ১৯ অক্টোবর রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিল এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরে মার্কিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা জামাল হুসেনের পরিচালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, উদযাপন কমিটির সাইদুর রহমান লিংকন, গোলাম রব্বানী চৌধুরী, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, জামাল আহমেদ, নূরুল ইসলাম, মো. নূর উদ্দিন মজুমদার, পল্লব সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী। এসময় বঙ্গবন্ধু, শহীদ শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV