শহীদ সেনা দিবস উপলক্ষে নিউইয়র্কে গোল টেবিল বৈঠক ২৪ ফেব্রুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি) শহীদ সেনা দিবস উদযাপন করবে। এ উপলক্ষে আগামি ২৪ ফেব্রুয়ারী রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করছে সংগঠনটি। এতে শহীদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ছাড়াও থাকে স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র।
উল্লেখ, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী ঢাকায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ কয়েকজন সাধারণ মানুষ নিহত হওয়ার পর থেকে প্রতি বছর এইচআরডিবি এ দিনটিতে তাদের স্মরণে “শহীদ সেনা দিবস” উদযাপন করে আসছে।
উক্ত গোল টেবিল বৈঠকে দল ও মতের উর্ধে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল