শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিউ ইর্য়ক টাইমস যা লিখেছে
ইউএসএনিউজ ডেস্ক:ক্ষুদ্রঋণের প্রবক্তা বিতাড়িত’শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এমন মন্তব্য করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, ড. ইউনূস বলেছেন, তিনি পদত্যাগ করতে চান। কিন্তু ব্যাংকের স্থিতিশীলতার জন্য তার থাকা দরকার। তার হঠাৎ বিদায় ব্যাংকটির অবস্থা খারাপের দিকে চলে যেতে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়, এ ঘটনায় বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আহমেদ মুশফিক মোবারক বলেছেন, বাংলাদেশের জনগণ যদি এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করে, তাহলে বিনিয়োগনীতির ক্ষেত্রে দেশটি এক দফা পিছিয়ে যাবে। ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ বিজয় মহাজন বলেন, মোটের ওপর এটা ক্ষুদ্রঋণ খাতের জন্য খারাপ সংকেত। বিতর্ক যা-ই থাকুক না কেন, দারিদ্র্য বিমোচনে তার অবদান অনেক। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে ইউনূস সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামপ্রতিক একটি মন্তব্যও তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য বিমোচনের নামে ইউনূস দরিদ্র মানুষের রক্ত চুষছেন। সেই সঙ্গে ইউনূসের গত জানুয়ারিতে দেয়া একটি বক্তব্য তুলে ধরেছে পত্রিকাটি। ওদিকে বৃটিশ পত্রিকা টেলিগ্রাফ ‘বরখাস্ত’ শীর্ষ শিরোনামে এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ এলো। টেলিগ্রাফ ঢাকায় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক অবস্থান ও ২০০৭ সালে রাজনৈতিক উচ্চাভিলাষ হাসিনাকে ক্ষুব্ধ করেছে। কানাডার গ্লোব অ্যান্ড মেইল পত্রিকা ‘বাংলাদেশ গরিবের ব্যাংকারকে বিতাড়িত করতে চাইছে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র চার বছর আগে মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে মাদার তেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র ও নেলসন ম্যান্ডেলার মতো সম্মান পেয়েছিলেন। আর এই সপ্তাহে এই নোবেলজয়ী বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়েছেন। পত্রিকাটি নিউ ইয়র্ক থেকে উইমেন্স ওয়ার্ল্ড ব্যাংকিংয়ের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট মরি এলেন ইস্কেন্দেরিয়ানকে উদ্ধৃত করে বলেছে, ‘কেউ তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। সবচেয়ে বড় ক্ষুদ্রঋণের দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটা খুবই উদ্বেগজনক। সর্বোপরি এটা আমাকে খুবই ব্যথিত করেছে।’বৃটিশ পত্রিকা গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, একতরফাভাবে সরকার ঘোষণা করেছে, মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণের দ্বন্দ্বে বিষয়টি নতুন মাত্রা যোগ করবে।প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৩০ বছর আগে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের কার্যকর ফরমুলার অংশ হিসেবে ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। কিন্তু সামপ্রতিক মাসগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে উগ্র আচরণ করছেন। অভিযোগ রয়েছে, গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে চায় সরকার, যা বড় রাজনৈতিক সম্পদে পরিণত হবে।যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর অনলাইনের খবরে বলা হয়েছে, ক্ষুদ্রঋণের প্রবক্তাকে তার ব্যাংক থেকে বরখাস্ত করা হয়েছে। তাকে জোর করে ব্যাংকের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। খবরে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে ইউনূস তার পদে বহাল থাকবেন এবং এর জন্য লড়বেন।সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, নোবেলজয়ীকে তার ব্যাংকের পদ থেকে বিতাড়িত করার আবারও চেষ্টা করছে বাংলাদেশ। এ ছাড়া বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন টাইমসসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes