Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শাপলা ওয়েলফেয়ার নিউইয়র্ক’র বিশেষ সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: November 2, 2017 | 8:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের আতি প্রাচীন পেশাজিবী সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইন্ক-এর বিশেষ সাধারণ সভা গত ৩০ শে অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে উৎসব মুখর এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা রিপন এবং সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুরুল হাসান। 

দুইটি এজন্ডাকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি মোঃ ফরিদ, উপদেষ্টা গাউস উদ্দিন খান, আহমেদ হোসেন বাবু, মোহাম্মদ এফ মিয়াজী, আঃ রহিম চৌধুরী, মিজানুর রহমান মিজান, ওয়াসিম উদ্দিন ভূইয়া। সকল সদস্যের সবৃসম্মতিক্রমে মিজানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে সহযোগিতায় খায়রুল ইসলাম খোকন এবং মির হাফিজ জামালকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এবং সকল সদস্যের সম্মতিক্রমে মুহাম্মদ এফ ফখরুলকে প্রধান অডিটর নির্বাচিত করে সহযোগিতায় ওয়াসিম উদ্দিন ভূইয়া এবং কবির আলীকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য সংগঠনের সদস্য মোহাম্মদ মনির জামান শারীরিক অসুস্থতার জন্য ৩০ দিনের বেশী কাজে যোগদান এর অপারগতার জন্য সংগঠনের পক্ষ থেকে ৭০০ ডলার অগ্রিম অনুদান প্রদান করা হয়।

সকল সদস্যকে বকেয়া চাঁদা আদায়ের জন্য বিনীত অনুরোধ জানানো হয়। ২৫ ডিসেম্বর ২০১৭ বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যকে যোগদানের আবেদন জানিয়ে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV