শাপলা ওয়েলফেয়ার নিউইয়র্ক এসোসিয়েট’র আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: শাপলা ওয়েলফেয়ার নিউইয়র্ক এসোসিয়েট ইন্কের আন্ত: কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার গত ২৮ জুন অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কুইন্স কাউন্ট্রি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উজ্জল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল আমিন। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল হাসানের সভাপতিত্বে সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে মাঝ রাত অবধি খেলা চলতে থাকে। কেরাম একক প্রতিযোগিতায় রুহুল আমিন প্রথম এবং শাহাদাত হোসেন দ্বিতীয় স্থান লাভ করে। কেরাম দৈতে অংশগ্রহণ করে তমাল হোসেন ও রুহুল আমিন প্রথম, একে এম কামাল হোসেন এবং রফিকুল ইসলাম তালুকদার দ্বিতীয় স্থান লাভ করে। দাবা খেলায় প্রথম স্থান লাভ করেন সুলতান আহমেদ এবং দ্বিতীয় হন ফরিদুল আলম। কল ব্রিজ তাস ২৯ খেলায় রুহুল আমিন ও শাহাদাত হোসেন প্রথম এবং ফরিদুল আলম ও জিল্লুর রহমান দ্বিতীয় স্থান লাভ করেন। স্পিড স্ট্রাম খেলায় রুহুল আমিন প্রথম এবং রফিকুল ইসলাম দ্বিতীয় স্থান লাভ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি