শামুক-থেরাপি!
অনলাইন ডেস্ক : রূপচর্চার উপাদান এখন জীবন্ত শামুক! মুখের ওপর জীবন্ত শামুক ছেড়ে, এক ঘণ্টার পরিপূর্ণ বিশ্রাম! এতে ত্বক হবে সতেজ। জাপানের টোকিও ক্লিনিক্যাল সালন নামের একটি রূপচর্চা কেন্দ্রে ফেসিয়াল হিসেবে এক ঘণ্টার এ শামুক থেরাপি দেওয়া হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ। এক ঘণ্টার এই থেরাপির নাম রাখা হয়েছে সেলিব্রিটি এস্কারগট কোর্স। মুখমণ্ডল ম্যাসাজ, মাস্কস লাগানো, ইলেকট্রিক পালস দেওয়া, তারপর শামুক থেরাপিসহ পুরো প্রক্রিয়াটিতে খরচ পড়বে ১৬১ পাউন্ড। এ পদ্ধতিতে ফেসিয়ালের সময় মুখের ওপর জীবন্ত শামুক ছেড়ে দেওয়া হয়। এটি সারা মুখে ঘুরে বেড়ায়। শামুক থেকে নির্গত বিশেষ আঠালো উপাদানই মুখের ত্বকের কোষগুলোকে প্রাণবন্ত করে তোলে। শামুক থেকে নির্গত বিশেষ আঠালো পদার্থে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপাদান হিসেবে রয়েছে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও হায়ালিউরনিক অ্যাসিডের মিশ্রণ। এ রাসায়নিক উপাদানগুলো ত্বকের আর্দ্রতা বাড়ায়, প্রদাহ কমায় ও মৃত কোষগুলো সরিয়ে ফেলে। সালনের কর্মকর্তারা জানিয়েছেন, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের যে ক্ষতি হয়, শামুক থেরাপিতে তা সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্লিনিক্যাল সালনের বিক্রয় ব্যবস্থাপক ইয়োকো মিনামি দাবি করেছেন এটাই বিশ্বের প্রথম শামুক থেরাপি। রাজধানী টোকিওতে অবস্থিত এ সালনটিতে বর্তমানে পাঁচটি শামুক ফেসিয়াল করাতে ব্যবহূত হচ্ছে। স্বচ্ছ কাচের পাত্রে রাখা শামুকগুলোর খাবার হচ্ছে শাকসবজি । রূপচর্চায় শামুক থেরাপি অবশ্য নতুন কিছু নয়। দুই হাজার বছর আগেও শামুক দিয়ে রূপচর্চা ও চিকিত্সায় শামুক ব্যবহারের প্রমাণ মেলে। ত্বকের প্রদাহ দূর করতে টক দুধের সঙ্গে শামুক নির্গত রস মিলিয়ে তৈরি উপাদান ব্যবহারের ইতিহাস দীর্ঘদিনের।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি