শাল্লার নারকীয় হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের ওপর নারকীয় হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র প্রধান উপদেষ্টা তোফায়েল চৌধুরী, আহ্বায়ক রুহেল চৌধুরী এবং সদস্য সচিব সুব্রত তালুকদার এক বার্তায় এ দাবি জানিয়েছেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশে আবহমানকাল থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে বসবাস করে আসছে। এটি বাঙালির সংস্কৃতি এটিই বাঙালির গৌরব। বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বারবার আঘাত এসেছে এবং সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার ব্যর্থ হয়েছে। জয় হয়েছে মানবতার,জয় হয়েছে বাঙালির। সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী শাল্লার নোয়াগাঁও নামক একটি হিন্দু গ্রামে বসতবাড়িতে নারকীয় হামলা ও লুটপাট করেছে। যা দিরাই-শাল্লার মানুষের বিশ্বাসের উপর আঘাত করেছে। দিরাই-শাল্লার পবিত্র মাটিতে যারা সাম্প্রদায়িক হামলা করেছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দিরাই-শাল্লার মাটিতে সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান কোন দিন ছিল না আজও হবে না। মনে রাখা উচিত দিরাই-শাল্লার প্রতিটি মানুষ সুরঞ্জিত সেনগুপ্তের আপনজন। বঙ্গবন্ধুর বাংলাদেশে সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই-শাল্লার ভাবমূর্তি সবসময় উজ্জ্বল করেছেন। সুতরাং দিরাই-শাল্লার মাটিতে কোন নৈরাজ্যের স্থান হবে না।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা এই নারকীয় হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। বার্তায় বলা হয়, ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে অনেক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান চলছে। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নের দিরাই-শাল্লায় চিরকালের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য সবার প্রতি বিনীত প্রার্থনা করে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes