Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শিকাগোতে গাড়ি চাপায় বাংলাদেশী বিনা চৌধুরী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: February 17, 2018 | 10:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটির একটি নার্সিং সেন্টারে চিকিৎসারত মা-কে রাতের খাবার খাইয়ে বাসায় ফেরার সময় গাড়ি চাপায় মারা গেছেন বাংলাদেশী বিনা চৌধুরী (৪২)। ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সিটির ফারেল এভিনিউর উত্তরে পোটার রোড পায়ে হেঁটে হোফম্যান এভিনিউর ১৫০০ ব্লক অতিক্রমকালে একটি গাড়ি বিনাকে চাপা দেয়। প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে পার্ক রীজ পুলিশের ডেপুটি চীফ ডুয়ানে মিলামা আরো জানিয়েছে, বীনা চৌধুরী যে স্থান দিয়ে হাঁটছিলেন পথচারিদের জন্যে ছিল না। মারাত্মকভাবে আহত বিনাকে পুলিশ উদ্ধার করে নিকটস্থ এডভোকেট লুথারেন জেনারেল হাসপাতাল নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিৎিসকরা উল্লেখ করেছেন।

শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরী ১৫ ফেব্রয়ারি বৃহস্পতিবার রাতে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, ঢাকার কেরানিগঞ্জের সন্তান বিনা চৌধুরী গত ৫ বছর ধরেই নার্সিং হোমে তার মাকে দেখতে যাচ্ছিলেন। প্রতিদিনই বাসায় রান্না করা বাঙালি খাদ্য নিয়ে যেতেন। ঝড়-বৃষ্টি, তুষারপাত-কোনকিছুই বিনাকে দমিয়ে রাখতে সক্ষম হয়নি।

বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের স্মৃতি বিজড়িত শিকাগো সিটির পাক রীজের বাসা থেকে মাইল খানেক দূর মেইন টাউনশিপে বলাররোডে ‘বলার্ড রেসপিরেটরি এ্যান্ড রিহেবিলাইটেশন সেন্টার’ এ বাসায় রান্না করা খাবার ভর্তি বক্স হাতে নিয়ে যাতায়াতের দৃশ্য আশপাশের সকলেই অবলোকন করেন পরম মমতায়। মায়ের প্রতি সন্তানের এমন দরদের ঘটনা ভিনদেশী প্রতিবেশীদেরও অভিভ’ত করেছে-উল্লেখ করেন কন্সাল জেনারেল মনির চৌধুরী। ১৪ ফেব্রুয়ারি ছিল বিনা চৌধুরীর শেষ দিন মায়ের সান্নিধ্য পাবার।

মা-বাবার অস্টম সন্তানের সপ্তম ছিলেন বিনা। স্বামীর সাথে ছাড়াছাড়ি হবার পর গত ৭ বছর যাবত তিনি তার বড় বোনের সাথে অবস্থান করছিলেন। তার একমাত্র পুত্র মারা গেছে এক বছর বয়সেই। এমন কষ্ট ভুলে থাকার জন্যেই মায়ের সেবাকে বেছে নিয়েছিলেন সর্বান্তকরণে-উল্লেখ করেন মনির চৌধুরী।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিনা চৌধুরীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্যে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে। চাপা দেয়া গাড়ির ড্রাইভারকেও পাওয়া গেছে। ৩১ বছর বয়েসী ড্রাইভারও শিকাগো সিটিরই বাসিন্দা। পুলিশ জানায় যে, ড্রাইভার তদন্তে সহায়তা করছেন। এখন পর্যন্ত ড্রাইভারকে অভিযুক্ত করা হয়নি।

এদিকে, বিনা চৌধুরীর লাশের জানাযা অনুষ্ঠিত হবে শুক্রবার বাদ জুমআ দেশ প্লেইন্স এলাকায় ইসলামিক কম্যুনিটি সেন্টারে এবং জানাযার পরই এই মসজিদের গোরস্তানে দাফন করা হবে বলে কন্সাল জেনারেল জানিয়েছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV