Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

শিকাগো প্রবাসী সাংবাদিক শামসুল ইসলাম কোভিডে আক্তান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: March 25, 2021 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: শিকাগো প্রবাসী সাংবাদিক শামসুল ইসলাম আর নেই। বাংলাদেশ সময় ২৩ মার্চ দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ঠিকানা’র শিকাগো প্রতিনিধি ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ মার্চ অবকাশ শেষে শিকাগো ফিরে আসার কথা ছিল তার। কিন্তু দু’দিন আগে হঠাৎ জ্বর আসায় ঢাকায় কোভিড টেস্ট করান। পরীক্ষায় তার দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়ে। এ সময় তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তার পৈত্রিকবাড়িতে আইসোলেশনে যাবার সিদ্ধান্ত নেন। ২৩ মার্চ ঢাকা হতে কুলাউড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। গাড়ি মৌলভীবাজার শহরের কাছাকাছি পৌঁছালে দুর্ভাগ্যজনকভাবে তিনি রাস্তাতেই মারা যান।

মরহুম সাংবাদিক ও কম্যুনিটি লিডার শামসুল ইসলাম প্রায় তিন দশক থেকে শিকাগোপ্রবাসী। মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন। কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে শামসুল ইসলামের জন্ম। তার বাবা আব্দুল গফুর মা আবু বেগম উভয়ে শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ