শিক্ষকদের বন্দুক নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি দিয়ে অস্ত্রআইন সংশোধন ফ্লোরিডায়
A Utah teacher is shown how to handle a handgun by instructor Clint Simon (right) at a concealed-weapons training class to 200 Utah teachers in 2012.
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের আইনপ্রণেতারা স্কুলে শিক্ষকদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে বুধবার একটি বিল পাশ করেছে। গত বছর রাজ্যটির পার্কল্যান্ডে একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহতের ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স
ফ্লোরিডার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বুধবারের ভোটে অস্ত্র আইন সংশোধন নিয়ে প্রায় দুই দিনের বিতর্কের সমাপ্তি হয়েছে। বিলটি এমপিদের ৬৫-৪৭ ভোটে পাশ হওয়ার আগেই রাজ্যটির সিনেট ২২-১৭ ভোটে তা অনুমোদন দেয়। তবে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এটি আইনে পরিণত করা ঠেকাতে বেশ প্রচেষ্টা চালিয়েছে।
অস্ত্র আইন সংশোধন বিলটি পাশ হওয়ায় আইনে পরিণত হতে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন দেসান্তিস এর সইয়ের অপেক্ষায় রইলো। নতুন এই বিধি অনুযায়ী যে সকল শিক্ষক ১৪৪ ঘণ্টার প্রশিক্ষণে উত্তীর্ণ হবেন কেবল তারাই অস্ত্র সংগ্রহ ও বহন করতে পারবেন।
উল্লেখ্য, গত বছর ১৪ ফেব্রুয়ারি মার্জরি স্টোনেমান ডগলাস হাইস্কুলে একজন সাবেক ছাত্রের গুলিতে ১৭ জন নিহত ও আরো ২০ জন আহত হয়। ঘটনার পরই পুরো ফ্লোরিডা জুড়ে অস্ত্র আইন সংশোধনে ব্যাপক বিক্ষোভসহ ধর্মঘটও ডাকা হয়েছিলো কয়েকটি রাজ্যের স্কুলে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion