Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

শিক্ষাঋণের চাপে পেরেশান যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: May 11, 2012 | 7:48 PM

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ পরিবারগুলোর জন্য শিক্ষাঋণ একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। বর্তমানে এই খাতে মোট ঋণের পরিমাণ এক লাখ কোটি ডলারে পৌঁছে গেছে। ক্রমবর্ধমান শিক্ষাঋণ ও ঋণের সুদের হার নিয়ে দেশটির আইনপ্রণেতারাও চিন্তিত হয়ে উঠেছেন। এই সঙ্কটের রাশ টেনে ধরা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করছেন তারা। দেশটির শিক্ষা কর্তৃপক্ষ ও নীতি নির্ধারকরাও সমস্যাটি মোকাবিলায় নতুন কোনো উপায়ের খোঁজ করছেন। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও এটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি শিক্ষাঋণকে ক্রমবর্ধমান সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী প্রচারণায় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।

বর্তমানে একজন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালানোর জন্য প্রায় ২৯ হাজার ডলার শিক্ষাঋণ গ্রহণ করতে হয়। আর একজন গ্রাজুয়েট শিক্ষার্থীর প্রয়োজন হয় প্রায় ৪৪ হাজার ডলার। গতবছর মাস্টার্স ডিগ্রি পাস করা গ্রাফিক ডিজাইনার এলবোট কারমানের আয়ের তুলনায় শিক্ষাঋণ অত্যন্ত বেশি। সরকারি ও বেসরকারি মিলিয়ে কারমানের শিক্ষাঋণের পরিমাণ ১ লাখ ৪০ হাজার ডলার। আর গত এক বছরে তার আয় হয়েছে মাত্র ১২ হাজার ডলার। ফলে তাকে ঋণ পরিশোধ স্থগিত রাখার অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার। যে ছাত্ররা চাকরি জীবনে শিক্ষক, পুলিশ কর্মকর্তা বা অন্যান্য সরকারি বিভাগে যোগ দিয়েছেন তারা ১০ বছর পর ঋণ মওকুফের সুযোগ পান।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV