Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

শিখদের শেখ বললেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি!

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: August 9, 2012 | 3:47 AM

ডেস্ক লম্বা লম্বা দাড়ি আর মাথায় বিশাল পাগড়ির কারণে এমনিতেই শিখদের অনেকেই মুসলিম শেখ বলে ভুল করে_ এ অভিযোগ অনেক পুরনো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ঘটে যাওয়া শিখ হত্যাকাণ্ডে  এ অভিযোগ আবার উঠে এসেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি শিখ আর শেখের মধ্যে ভুল করলেন। গত মঙ্গলবার আইওয়া তহবিল সংগ্রহের অনুষ্ঠানে শিখ ও শেখের মধ্যে গুলিয়ে ফেলেন রমনি। সকালে ইলিনয় অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত রমনিসহ সবাই উইসকনসিনের ঘটনায় সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। সে সময় তিনি সঠিকভাবেই শিখ শব্দটির উচ্চারণ করেন। পরে আইওয়ায় তহবিল সংগ্রহের অনুষ্ঠানে শিখের পরিবর্তে শেখ বলেন। তার বক্তব্যে রমনি বলেন, ‘আমরা শেখদের উপসনালয়ে হামলা ও নিহত হওয়ার ঘটনায় কিছু সময় নীরবতা পালন করেছি। আমি লক্ষ্য করেছি, নানা কারণে এটি খুব দুঃখজনক ঘটনা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেখরা প্রত্যেকে এতটাই শান্তিপ্রিয় যা কল্পনাতীত।’ রমনির উচ্চারণ প্রসঙ্গে তার মুখপাত্র রিক গোরকা জানিয়েছেন, একই ধরনের শব্দ হওয়ার কারণে রমনির এ ভুল হয়েছে। তার এই ভুল ইচ্ছাকৃত নয়। গোরকা আরও বলেন, দীর্ঘ প্রচারে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, সকাল ৭টা থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। তাই এমনটা ঘটতে পারে। উল্লেখ্য, এই দিনের সফরে রমনি সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। যা আইওয়ার ইতিহাসে আর ঘটেনি। খবর ওয়াশিংটন পোস্ট। সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV