শিগগিরই অ্যাপলকে পেছনে ফেলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
অনলাইন ডেস্ক : গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মটি আগামী কয়েক মাসের মধ্যেই জনপ্রিয়তায় পেছনে ফেলতে যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরকে। যুক্তরাষ্ট্রের অ্যাপ্লিকেশন বিশ্লেষকেদের বরাতে সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। চলতি বছরের ১৫ মে পাঁচ হাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডের রেকর্ড ছুঁয়েছে অ্যাপ স্টোর। তবে বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের অ্যাপ্লিকেশন স্টোর ‘প্লে’ শিগগিরই অ্যাপলের এ রেকর্ড ছুঁয়ে ফেলবে। বর্তমানে প্রতি মাসে প্লে স্টোর থেকে ৫০ কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে। বর্তমানে বাজারে ৯০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যে এ অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে। তুলনামূলকভাবে অ্যাপলের ৬০ কোটি পণ্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, প্লে স্টোর থেকে এখন পর্যন্ত চার হাজার ৮০০ কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, বর্তমানে অ্যাপ স্টোর ও প্লে স্টোরের তুলনা করলে দেখা যায় চলতি বছরের অক্টোবর মাস নাগাদ অ্যাপ্লিকেশন ডাউনলোডের দিক থেকে অ্যাপ স্টোরকে ছাড়িয়ে যাবে গুগলের প্লে স্টোর।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’