নিউইয়র্কে শিল্প-সাহিত্য সংগঠন ছড়াটে’র ছড়াড্ডা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে বৈচিত্র্যপূর্ণ আবহে সম্পন্ন হলো শিল্প-সাহিত্য সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এবারের ছড়াড্ডাটি উৎসর্গ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি।
গত রোববার নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা হিলসাইডে অনুষ্ঠিত এই আড্ডায় ছড়া পাঠ করেন ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার আদিত্য শাহীন, ছড়াকার মানিক রহমান, ছড়াকার সজল আশফাক ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।
ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোর প্রাণবন্ত উপস্থাপনায়, শিশু লেনন খালিফ লেখা ও আরশিল কাসাব আকা-র অংশগ্রহণ এবারের আড্ডার নতুন মাত্রা যোগ করে। তারা কাজী নজরুল ইসলামের কবিতা ‘খুকি ও কাঠবিড়ালি’ ও ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়া ‘আব্দুল হাই’ আবৃত্তি করে সকলের মন জয় করে নেয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী লাইলা খালেদা, কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি ও ডাক্তার কাজী শিমুল আখতার। ছড়াড্ডায় ছড়াকারদের নিয়মিত ছড়া পাঠের পাশাপাশি ছিল গান। সংগীত শিল্পী স্বপ্নীল সঙ্গীত পরিবেশন করে ছড়াড্ডাকে আরো মাতিয়ে তুলেন। তিনি পরপর অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
সবশেষে সমবেত কন্ঠে কবি কাজী নজরুল ইসলামের ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে….’ গানটি গেয়ে ছড়াড্ডা-র সমাপ্তি টানা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল