শিশুদেরও ব্যায়াম দরকার
ইউএসএনিউজ ডেস্ক: শিশুদের মোটা হওয়ার প্রবণতা ও তাদের পর্যাপ্ত বুদ্ধির বিকাশ নিয়ে পিতা-মাতারা বেশ উদ্বিগ্ন। এর একটি সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। শরীরচর্চা বা ব্যায়াম সব বয়সের মানুষের জন্য অপরিহার্য বলা হলেও সে তালিকায় নবজাতক শিশুদেরকে এতদিন রাখা হয়নি। তবে, সমপ্রতি যুক্তরাজ্যের এক গবেষণায় জানা গেছে, জন্মের প্রাথমিক বছরগুলোতেও শিশুদেরকে শরীরচর্চার অভ্যাস করাতে হবে। এ নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এ খবর দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পর থেকে শিশুকে শরীরচর্চার অভ্যাস করাতে হবে। এতে বলা হয়েছে, শিশুদের শরীরচর্চার জন্য বিশেষভাবে তৈরি বেবি জিম ম্যাট বা মাদুরের ওপর হামাগুড়ি দিতে শিশুকে উৎসাহিত করতে হবে। শুধু তাই নয়। প্রতিদিন নিয়মিত ১৫ মিনিট সাঁতার কাটা প্রশিক্ষণ ও হাঁটার অভ্যাস করাতে হবে। শিশুদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা ও অলসতার সঙ্গে মস্তিষ্কের উন্নতি বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা থেকেই এমন তথ্য দিয়েছেন গবেষকরা। ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার স্যালি ডেভিস বলেন, যেসব শিশু এখনও হাঁটতে শেখেনি, তাদেরকে মেঝেতে হামাগুঁড়ি দেয়া, খেলাধুলা করা বা গড়াগড়ি দেয়ার অভ্যাস করানো অপরিহার্য। তিনি বলেন, এগুলো আপনার শিশুর সবলভাবে বেড়ে ওঠার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে ও পরবর্তী জীবনে তারা সহজে কোন অসুখ-বিসুখে আক্রান্ত হবে না।মানবজমিন
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030