Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শিশুদের ই-অ্যাডিকশন মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: October 1, 2012 | 12:44 PM

 ডেস্ক: শিশুদের ইলেক্ট্রনিক-ডিভাইসের প্রতি আসক্তি বা ই-অ্যাডিকশন মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত। নতুন এক গবেষণায় মনোরোগ বিশেষজ্ঞরা দেখেছেন, ভিডিও গেম ও ইন্টারনেটের প্রতি আসক্তির সঙ্গে অন্য আসক্তির নেতিবাচক উপসর্গগুলোর মিল রয়েছে। এ আসক্তিতে সৃষ্ট উপসর্গগুলোর মধ্যে রয়েছে, ক্রমেই নিরাবেগ হয়ে যাওয়া, মনোযোগে তীব্র ঘাটতি ও স্বাভাবিক জীবনযাপনের প্রতি অনাগ্রহ সৃষ্টি হওয়া। শিশুর কাছ থেকে ডিভাইসগুলো সরিয়ে ফেললেই, উপসর্গগুলো আরও প্রকট আকারে দেখা দেয়। অস্ট্রেলীয় মনোরোগ বিশেষজ্ঞরা বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছেন ও এর মধ্যেই ই-অ্যাডিকশনকে মনোরোগের একটি শাখায় অন্তর্ভুক্ত করেছেন। শিশুরা গেম খেলবে। সেটা স্বাভাবিক। কিন্তু সার্বিক দিক বিবেচনায় ইলেক্ট্রনিক ডিভাইসের প্রতি আসক্তি তৈরি হলে, তা শিশুর মানসিক বিকাশের জন্য ক্ষতিকর। প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সন্তানের পিতা-মাতার স্বচ্ছ ধারণা থাকতে হবে। কোন পর্যায়ে তা সন্তানের স্বাভাবিক মনোবিকাশকে ব্যাহত করবে ও আসক্তির জন্ম দেবে, তা জানতে হবে। সন্তানকে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে দিলেও, তা হতে হবে বিবেচনাপ্রসূত।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV