Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

শিশুদের জন্য প্রকৃতির সংস্পর্শ জরুরি

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: October 28, 2013 | 9:08 AM

Untitled-6শিশুদের জন্য প্রকৃতির সংস্পর্শ জরুরি I নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা তাদের বাসা আর বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে ক্রমেই আবদ্ধ হয়ে পড়ছে। বাইরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানোর ফুরসত তাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা।
প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ মাত্র এক প্রজন্মের ব্যবধানেই বন্ধ হয়ে গেছে বলে দাবি করছে ওয়াইল্ড নেটওয়ার্ক নামের একটি পরিবেশবাদী সংগঠন। তারা এ যুগের শিশুদের প্রকৃতির কাছাকাছি গিয়ে ‘মুক্ত সময়’ কাটানোর পরামর্শ দিয়েছে। সংগঠনটির প্রধান অ্যান্ডি সিম্পসন বলেন, প্রকৃতির সংস্পর্শ থেকে কোমলমতি শিশুদের বঞ্চিত রাখার বিষয়টি বেদনাদায়ক। দিনে অন্তত ৩০ মিনিট যদি তারা টেলিভিশন বা কম্পিউটার গেমস বন্ধ রেখে ঘরের বাইরে গিয়ে খেলাধুলা করে, তাতে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশের ধারা বহাল থাকবে।
পাখি সংরক্ষণবিষয়ক সংগঠন আরএসপিবির এক গবেষণায় সম্প্রতি বলা হয়, যুক্তরাজ্যে আট থেকে ১২ বছর বয়সী প্রতি পাঁচজন শিশুর মধ্যে মাত্র একজনের প্রকৃতির সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে অধিকাংশ শিশু সাধারণ গাছপালা, পশুপাখি ও পোকামাকড় চিনতে পারে না। বিবিসি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV