শিশুদের বিচার করা উচিত নয়
ডেস্ক: কোন শিশুকে অপরাধের জন্য আদালতের মুখোমুখি করা সমীচীন নয় বলে মত দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। সে সঙ্গে অপরাধের দায় নেয়ার বয়স ১২ বছরে উত্তীর্ণ করার পক্ষেও যুক্তি দেখিয়েছেন তারা। যুক্তরাজ্যের আইয়ান ডাঙ্কান স্মিথের তৈরি নতুন এক প্রস্তাবনায় ১২ বছরের নিচের কোন শিশুকে তার অপরাধের জন্য বিচার করা উচিত নয় বলে উল্লেখ করা হয়েছে। যদিও বর্তমানে ইংল্যান্ড ও ওয়ালেসে অপরাধের দায়ভার নেয়ার বয়স ১০ বছর রয়েছে। ফলে এই প্রস্তাবনা মন্ত্রীদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যের সেন্টার ফর সোশ্যাল জাস্টিসের তৈরি এই প্রস্তাবনায় ১৩ বছরের আগে শিশুরা পরিপক্কতা অর্জন করতে পারে না এবং এই সময়ে তারা তাদের কাজের পরিণাম সম্পর্কেও বুঝতে পারে না বলে দাবি করা হয়েছে। এই প্রস্তাবটির পক্ষে ৩৩ জন যুব বিশেষজ্ঞ সমর্থনও জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ক্রিসপিন ব্লান্ট অপরাধের দায়ভার নেয়ার বয়স বাড়ানোর কোন রকম প্রচেষ্টার কথা নাকচ করে দিয়েছেন। ফলে এ নিয়ে তীব্র বিতর্কের আশঙ্কা থেকেই গেছে। মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes