শিশুর মানসিক বিকাশে করণীয়

ডা. সাদিয়া তাবাস্সুম : প্রাকৃতিক ভাবেই একটি শিশু বেড়ে ওঠে, বেড়ে ওঠে তার মেধা ও মনন। শিশুর এই মানসিক বিকাশ অনেকখানিই নির্ভর করে তার পরিচর্যার উপর। শিশুর সুষ্ঠু মানসিক বিকাশে অভিভাবকদেরও তাই কিছু দায়িত্ব ও করণীয় আছে।
১. দুষ্টমি করাই শিশুর স্বাভাবিক ধর্ম। তাকে সারাক্ষণ কড়া শাসনের মধ্যে রাখবেন না।
২. সুস্থ ও স্বাভাবিক শিশু স্বভাবতই চঞ্চল। তাকে প্রতিনিয়ত উত্সাহ দিন এবং শক্তি ও সাহস যোগান। অহেতুক ভয় দেখিয়ে তাকে ভীত করে তুলবেন না।
৩. শিশুকে বইয়ের বিভিন্ন ছবি দেখিয়ে গল্প বলুন। তাকে ছবির বই এর বিভিন্ন প্রাণী, ফুল, ফল এবং প্রাকৃতিক জিনিসের নাম, রং চিনিয়ে দিন।
৪. শিশুর মনে সারাক্ষণই নানা প্রশ্ন উঁকি দেয়। তার সকল কৌতুহলী প্রশ্ন এড়িয়ে যাবেন না, উত্তর দিন বুদ্ধি খাটিয়ে। ধমক দিবেন না।
৫. শিশুকে নিয়ে প্রতিদিন কিছুক্ষণের জন্য বেড়াতে বের হোন এবং চারপাশের সবকিছু সম্পর্কে তার সাথে কথা বলুন।
৬. শিশু সঠিক কাজ করলে তাকে প্রশংসা করুন এবং তাকে উত্সাহিত করুন আর ভুল কিছু করলে বকাবকি না করে বা শাস্তি না দিয়ে তাকে ভালভাবে বুঝিয়ে ভুলটি ধরিয়ে দিন।
৭. শিশুকে খুব বেশী পরনির্ভরশীল করবেন না।
৮. শিশুর সামনে ঝগড়া ঝাটি, কান্নাকাটি, জিনিস ছুঁড়ে শব্দ করা, বকা বা মারধোর করা ইত্যাদি করা থেকে দূরে থাকুন।
৯. লেখাপড়ার পাশাপাশি শিশুকে খেলাধুলা বা অন্যকিছুতে উত্সাহ দিন। তার হাতে পেন্সিল, কাগজ দিয়ে ছবি আঁঁকা শেখান। ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes