শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : কবি আসাদ চৌধুরী শোনালেন ৭ই মার্চের গল্প। লাল-সবুজের রঙে বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে ৭ই মার্চ শিশু একাডেমি মিলনায়তন পূর্ণ করেছিল শিশু একাডেমির শিশুরা। ওরা শুনলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধু কীভাবে জাগিয়ে তুললেন এ বাঙালি জাতিকে।
এ উপলক্ষে আয়োজিত শিশু একাডেমির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ওপর শিশুদের গল্প শোনান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য আব্দুল মান্নান, কবি কাজী রোজী এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ও শিশু সাহিত্যিক আনজীর লিটন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ^ প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি লাভ করেছে। এ অসামান্য অর্জনে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে ধারণ করে এ দেশের শিশুরা সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ^ স্বীকৃতি বিষয়ক তথ্যচিত্র : “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” শিশু-কিশোরদের মাঝে প্রদর্শিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK