Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শিশু একাডেমীতে সুকুমার রায়ের ১৩০তম জন্মবার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: October 30, 2017 | 2:17 PM

 

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ৩০ অক্টোবর আধুনিক বাংলা শিশুসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার সুকুমার রায়ের ১৩০তম জন্মবার্ষিকী। তিনি ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাস বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। তিনি বাংলা মুদ্রণশিল্প ও শিশুসাহিত্যের অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠপুত্র।

শৈশবে সুকুমার রায় ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় ইত্যাদি বিষয়ে পিতা উপেন্দ্রকিশোর দ্বারা অনুপ্রাণিত হন। অল্প বয়সেই তাঁর সাহিত্যপ্রতিভার বিকাশ ঘটে। ১৩০২ বঙ্গাব্দে মাত্র আট বছর বয়সে শিবনাথ শাস্ত্রী (দ্র) সম্পাদিত ‘মুকুল’ পত্রিকায় ‘নদী’ নামে তাঁর একটি দীর্ঘ কবিতা প্রকাশিত হয়। পরে ১৩২০ বঙ্গাব্দে পিতা উপেন্দ্রকিশোর ‘সন্দেশ’ পত্রিকা প্রকাশ শুরু করলে তিনি এর নিয়মিত লেখক হয়ে ওঠেন। এখানে নিরবচ্ছিন্নভাবে ছড়া (দ্র), কবিতা (দ্র), ছোটগল্প (দ্র), নাটক (দ্র), নিবন্ধ ইত্যাদি লিখে তিনি খ্যাতি অর্জন করেন।সুকুমার রায়ের লেখার প্রধান বৈশিষ্ট্য হল হাস্যরস পরিবেশন। বাংলা শিশুসাহিত্যে তিনি উদ্ভট খেয়ালখুশির এক অদ্ভুত জগতের স্রষ্টা। ‘আবোল তাবোল’, ‘খাই খাই’ তাঁর লেখা ছড়া ও কবিতার বই। ‘অবাক জলপান’, ‘ঝালাপালা’, ‘লক্ষ্মণের শক্তিশেল’, ‘হিংসুটি’, ‘ভাবুকসভা’ ‘চলচ্চিত্ত চঞ্চরী’, ‘শব্দকল্পদ্রুম’, ইত্যাদি ৭টি নাটকের বই লিখেছেন তিনি। তাঁর গল্পের বইগুলো হল ‘হযবরল’, ‘পাগলা দাশু’, ‘বহুরূপী’। তাঁর সবক’টি বইই মৃত্যুর পর প্রকাশিত হয়।

বাংলাদেশ শিশু একাডেমী দুইখ-ে নির্বাচিত সুকুমার রায় শিশুসাহিত্য প্রকাশ করেছে। সম্প্রতি গঠিত বাংলাদেশ শিশু একাডেমী থিয়েটার সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নাটকটি প্রথম প্রযোজনা হিসেবে দুইবার মঞ্চস্থ করেছে।

সুকুমার রায়ের ১৩০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী লেকচার থিয়েটার মিলনায়তনে আজ ৩০ অক্টোবর ২০১৭, সোমবার বিকেল ৪.০০টায় আয়োজন করা হয় আলোচনা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুকুমার রায়ের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়াম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও শিশুসাহিত্যিক আলী ইমাম।

অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন কবি-ছড়াকার আসলাম সানী, আশিক মুস্তাফা ও একাডেমীর পরিচালক আনজীর লিটন। শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখে মীম নোশীন নাওয়াল খান। আবৃত্তি শিল্পী ও নাট্যকর্মী আরমান মুরাদ, তামান্না তিথি ও শিরিনা বিথী এবং শিশু আবৃত্তি শিল্পী মো : শিহাব উদ্দিন, মিথিলা ফারজানা রিনি, মো : ফেরদৌস রানা ও সানজিদা আফরিন স্মৃতি সুকুমার রায়ের ছড়া-কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিশু মো : আবরার তাসিন। সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV