শিশু নিপীড়নকারীর প্রজনন ক্ষমতা হ্রাস
ডেস্ক: দক্ষিণ কোরিয়ার এক শিশু নিপীড়নকারীকে এবার প্রথমবারের মতো ইনজেকশন প্রয়োগের মাধ্যমে প্রজনন ক্ষমতা হ্রাসের উদ্যোগ নেয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আইন মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ৪৫ বছর বয়সী এক শিশু নিপীড়নকারীকে আজ শুক্রবার প্রথমবারের মতো ইনজেকশন প্রয়োগের মাধ্যমে প্রজনন ক্ষমতা হ্রাস করা হবে। মনোবিজ্ঞানীরা তাকে পরীক্ষা করে জানিয়েছেন, অপরাধী শিশু নিপীড়ক এবং তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। বেশ কয়েকটি শিশু নিপীড়নের ঘটনায় জনগণের ভেতর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর দক্ষিণ কোরিয়া ২০১০ সালে ইনজেকশনের মাধ্যমে অপরাধীর প্রজনন ক্ষমতা হ্রাসের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী জুলাইতে ওই ব্যক্তিকে মুক্তি দেয়া হবে। তবে প্রতি তিন মাস অন্তর তাকে এ ইনজেকশন নিতে হবে। এটা নিতে অস্বীকার করলে তাকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। অভিযুক্ত এ অপরাধীর বিরুদ্ধে ১৩ বছরের নিচের শিশুদেরকে উত্ত্যক্ত করা এবং ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার তাকে এ শাস্তি দেয়া হচ্ছে।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests