শিহরণ জাগাবে ইউরোর সমাপনী অনুষ্ঠান,সারাবিশ্বের প্রায় ১৫০ মিলিয়ন দর্শক উপভোগ করবেন অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক: আগামী রোববার ইউরোর ফাইনাল। কিয়েভে অনুষ্ঠিতব্য ইতালি-স্পেন ফাইনালকে সামনে রেখে ইতিমধ্যেই চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে এবারের ইউরোর সমাপনী অনুষ্ঠান প্রদর্শিত হবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই মাসব্যাপী ইউরোপের এই বৃহৎ এই ফুটবল আসরের পর্দা নামবে। ইতালি-স্পেন ম্যাচ শুরুর আগে ১২ মিনিটের একটি প্রদর্শনী দেখানো হবে। এতে আগামী ইউরোতে অংশ নিতে যাওয়া ১৬ দলের পরিচয় ও টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরা হবে। এতে ছয় শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেবেন। মধ্য ও পূর্ব ইউরোপে প্রথমবারের মতো এই ফুটবল আসর আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই আয়োজনের বিষয়টি মাথায় রেখেই এই জমকালো বিদায় সংবর্ধনার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই টুর্নামেন্ট, অংশ নেয়া দেশগুলোর মধ্যে শত্রুতা ভুলে ঐক্যস্থাপনের মঞ্চ হবে বলে শেষদিনে আশাবাদ প্রকাশ করা হবে। উদ্বোধনের মতো সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনাও করেছেন ফিল্পমাস্টার ইভেন্টের সভাপতি মারকো বালিচ। তার সঙ্গে আছেন আর্টিস্টিক পরিচালক লিডা কাসতেল্লি ও প্রদর্শনী পরিচালক ব্রায়ান ওয়াটলারস। সল্টলেক সিটিতে ২০০২ সালের অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠান ও ২০০৬ সালে তুরিনে অনুষ্ঠিত অলিম্পিক অনুষ্ঠান পরিচালনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বালিচের। এবারের ইউরোর অফিসিয়ান সংগীত ‘এন্ডলেস সামার’ পরিবেশন করবেন জার্মান সংগীতশিল্পী ওসানা। ইউরোকে নিয়ে এই গানটি লন্ডন, নিউ ইয়র্ক ও বার্লিনের স্টুডিওতে ধারণ করা হয়েছে। তার আসন্ন অ্যালবামের প্রথম গান এটি। ফাইনালিস্ট দুই দলের জাতীয় সংগীত পরিবেশন করবেন কিয়েভ মিউনিসিপল একাডেমিক অপেরার তামারা খোদাকোভা ও মিখাইলো হামেনি। এই দলের নেতৃত্বে থাকবেন অ্যাঞ্জেলার মাসলেনিকোভা। সারাবিশ্বের প্রায় ১৫০ মিলিয়ন দর্শক ইউরোর সমাপনী অনুষ্ঠান উপভোগ করবেন বলে আয়োজকগণ আশাপ্রকাশ করেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests