শীঘ্রই আসছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট সংশোধীত কমিটি!
ওয়াশিংটন: মেয়াদউত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন নুতন কমিটি গঠনের সম্ভাবনা আগামী দুই তিন বছরে না থাকলেও সংশোধীত আকারে এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির পরিবর্তন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের পরপরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটি পুর্ণগঠন করা হবে। এর পরপরই মেয়াদউত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সুত্র জানায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংশোধীত কমিটির আকার বৃদ্ধি পাবে। এতে বিভিন্ন স্টেট থেকে নেতা কর্মীকে দলে অর্ন্তভুক্ত করা হবে। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী দলের ভিতরে চিহ্নিত কালো তালিকাভুক্ত, অভিযোগকারী সহ দলের ক্ষতি সাধন করে এমন সব নেতাকর্মীকে দল থেকে বাদ দিয়ে শীঘ্রই নুতন কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে হাই কমান্ড থেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি আই রাসেলের আমন্ত্রনে ২৫ সেপ্টেম্বর মধ্যাহ্ন ভোজে যোগদান করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি ফজলুর রহমান, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আযাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ সভাপতি আকতার হোসাইন, আনিসুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, প্রাক্তন সভাপতি আলাউদ্দীন আহমেদ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, ৮১ সদস্য বিশিস্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংশোধীত কমিটি গঠনের প্রস্তাব এসেছে। তবে সংশোধীত কমিটির আকার আরো বৃদ্ধি পেতে পারে। তবে সংশোধীত এই কমিটি থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং কালো তালিকাভুক্ত অনেকেই বাদ পড়ে যাবেন। উপরের কঠোর নির্দেশনা রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংশোধীত কমিটি এবং বিভিন্ন স্টেটের নুতন কমিটিতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং কালো তালিকাভুক্ত কাউকেই রাখা যাবেনা। সে যেই হোক না কেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে পারিবারিক ভাবেই সময় কাটাচ্ছেন। দলীয় কোন নেতাকর্মীর সাথে দেখা সাক্ষাত বা অন্যকোন সাংগঠনিক কাজ থেকে বিরত রয়েছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তিনি ওয়াশিংটনে বসেই করছেন। আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার তিনি ওয়াশিংটনের তিন কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করবেন। এ সময় ওয়াশিংটনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৬৯তম জন্মদিনের শুভেচ্ছা ও কুশলাদী বিনিময় করতে পারবেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংশোধীত কমিটি গঠন এ বছরের মধ্যেই সম্পন্ন করা হবে এবং এর পরপরই ওয়াশিংটনের মেয়াদউত্তীর্ণ সকল কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী ওয়াশিংটনের বিভিন্ন কমিটি থেকেও বাদ পড়তে যাচ্ছেন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং কালো তালিকাভুক্ত অনেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছার ফলেই ওয়াশিংটন এলাকায় তিনটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্ত ওয়াশিংটনের সর্বস্তরের নেতাকর্মীদের দাবী তিন কমিটি বিলুপ্ত করে একটি কমিটি গঠন করার। তবে এ ব্যাপারে শেষ সিদ্ধান্ত দিবেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। তবে কমিটি একটি হোক আর তিনটিই হোক হাই কমান্ডের কঠোর নির্দেশনা এসেছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং কালো তালিকাভুক্ত সবাইকেই ওয়াশিংটনের সকল নুতন কমিটি থেকে বাদ দেয়ার জন্য। যুক্তরষ্ট্র আওয়ামী লীগ হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion