Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শীঘ্রই প্রবাসী প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেক্রেটারী জেনারেল

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: October 11, 2016 | 1:52 PM

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সেক্রেটারী জেনারেল এমদাদ হোসেন মতিন এর নিউইয়র্কে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে নিউইয়র্কের জামাইকার একটি পার্টি সেন্টারে বিশেষ মত বিনিময় সভা হয়। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, ইজ্জত হারানো দুইলক্ষ মাবোনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কুরআন পাঠ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড: আবদুল বাতেন এর সভাপতি ত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মশিউল আলম জগলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উল্লেখ করেন যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাপুনরুজ্জীবিত হয়েছে এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ইস্যুতে শেখ হাসিনার দৃঢ় সাহসিকতা বিচারপ্রক্রিয়াটিকে বাস্তবে রূপ দিয়েছে। আর এটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রকৃত সম্মান। জননেত্রী শেখ হাসিনা না থাকলে এই যুদ্ধাপরাধ ট্রাইবুনাল বাস্তবায়িত হতো না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মু ক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছেন।

মতবিনিময় সভায় প্রবাসী মুক্তিযোদ্ধাদের দাবি মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্র প্রনয়নের ব্যবস্থা করা (২) অবসরে যাবার প্রথম দিন থেকে অবসর ভাতা পাবার যুক্তি থাকলে মুক্তিযুদ্ধ শেষ হবার দিন (১৯৭১ এর ১৬ ডিসেম্বর) থেকে মুক্তিযোদ্ধা ভাতা প্রচলন এবং ভাতার পরিমান ১০ হাজার থেকে বৃদ্ধি করে অন্ততঃ ৩০ হাজার ট্রাকা করার জন্য যথাযথ ব্যবস্থা করা ।

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সেক্রেটারী জেনারেল জনাব এমদাদ হোসেন মতিন বলেন যে দেশ ও প্রবাসের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পন্ন করার পর মুক্তিযোদ্ধাদেরকে উন্নতমানের পরিচয় পত্র প্রদান করা হবে। তিনি আরও বলেন যে দেশের সর্বত্র মুক্তিযোদ্ধাদের জন্য একই ডিজাইনের কবরস্থানের ব্যবস্থা করা হইয়াছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান, বীর বিক্রমের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী শীঘ্রই যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসের মুক্তিযোদ্ধারাও দেশের মুক্তিযোদ্ধাদের ন্যায় সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আহ্বায়ক ড. আবদুল বাতেন জানান, গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা করা হচ্ছে। কেন্দ্র থেকেই তালিকা তৈরি করার পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন সর্ববীর মুক্তিযোদ্ধা ডঃ আব্দুলবাতেন, খুরশীদ আনোয়ার বাবলু, আহসান হাবিব জগলু, সরদার আলাউদ্দিন, নাসির উদ্দিন, মোঃমনির হোসেন সহিদুল্লাহ, হুমায়ন কবির, সন্তষ কুমারচৌধুরী, মোঃ মহসিন ভুইয়া(বীরপ্রতীক) সরাফ সরকার, সাঈদুর রহমান(সাঈদ), প্রিন্সিপাল বোরহান হাওলাদার, ড:প্রদীপরঞ্জনকর, মকবুল আহমেদপাটোয়ারী, রেজাউর হোসেন, খন্দকার নাসিম , আনোয়ার হোসেন বাবুল, নজমুল ইসলাম চৌধুরী , ড: খুরশীদ আলম মিয়া,আর আমিন, তাফাজজল করীম, ডঃ তাজুল ইসলাম, কাজী জহির উদ্দিন ফারুক, মইনুল ইসলাম (মানিক), আবুল বাসার, শাওকত আকবর রিচি, , ইসমাইল খানআনসারী, আব্দুস শহিদ, আব্দুস সামাদ হাওলাদার, মাহবুবুর রহমান, মোঃ হুমায়ুন কবির, ইঞ্জি:তাজুল ইসলাম, ওবায়েদুল হক, আবুল মনসুর, আমির আলী, সাহাব উদ্দীন, ওমর ফারুক খসরু, শাহ আলম, এনায়েত হোসেন সরদার, এলডি কামাল উদ্দিন, মোঃ নাসিম , মোঃ কামরুজ্জামান, মোঃ সিদ্দিক, অবীনাশ আচার্য্য, ফখরুল ইসলাম খান, আবদুল জলীল, আবদুল আজীজ, সামসু দোহা বাবুল, আবুল কালম, খলিলুর রহমান , আব্দুল ওয়াহেদ , মোঃ সনামউদ্দিন, কাজী মনির, ওহিদুর রহমান মুক্তা, রুহুল আমিন ভুইয়া, জাহিদ হোসেন,, এবং আরো অনেক বীর মুক্তিযোদ্ধাগন ।নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV