Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শীতকালে ৬৫ দিন সূর্যবিহীন থাকবে আলাস্কার উকইয়াকবেক শহর, গ্রীষ্মকালে সূর্য কয়েকদিনের জন্য অস্ত যায় না

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 22, 2018 | 7:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : উত্তরাঞ্চলীয় আলাস্কায় এমনও শহর আছে যেখানে শীতকালে প্রায় দুই মাস সূর্যোদয় হবে না। এ শহরটি হচ্ছে আলাস্কার উকইয়াকবেক। দুই বছর আগে অবশ্য এই শহরটির নাম ছিল বেরো। ২০১৬ সালে এক ভোটাভুটির মাধ্যমে এই শহরটির বাসিন্দারা আবারও পুরনো নাম উকইয়াকবেক রাখার সিদ্ধান্ত নেয়। এই শহরের বাসিন্দারা গত রোববার পরবর্তী দুই মাসের জন্য শেষবারের মতো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেছেন। ওইদিন দুপুর ১টা ৪৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে সুর্যাস্ত হয়। যা আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত উদিত হবে না। মাত্র চার হাজার বাসিন্দার এই শহরের মানুষজন পরবর্তী ৬৫ দিনের জন্য অন্ধকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এই দীর্ঘ অন্ধকারচ্ছন্ন অবস্থাকে ‘পোলার নাইট’ বলা হয়।

সিএনএনের আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যেসব স্থানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সূর্যোদয় হয় না সেসব এলাকায় ‘পোলার নাইট’ একটি প্রচলিত পরিভাষা।

জোনস বলেন, এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন। তবে ভালো খবর হচ্ছে, গ্রীষ্মকালে কিন্তু এই অবস্থা পুরোপুরি উল্টো, সেসময় সূর্য কয়েকদিনের জন্য অস্ত যায় না।

তবে শুধু উকইয়াকবেক শহরের মানুষজনকেই এমন অন্ধকারে কাটাতে এমনটা নয়। আলাস্কার আরও কয়েকটি শহরও এমন অভিজ্ঞতার মুখোমুখি হবে। তবে উকইয়াকবেক সর্ব উত্তরের শহরগুলোর একটি হওয়ায় সেখানকার বাসিন্দারা সবার আগে ‘পোলার নাইট’ পাবে।

সিএনএনের সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম কেটিইউইউ জানিয়েছে, কাকটোভিক, পয়েন্ট হোপ এবং আনাকটুভুক পাস শহরের বাসিন্দারাও এক থেকে দুই মাস অন্ধকারে কাটাবেন। এসব শহরে সবশেষ সূর্যাস্ত হবে নভেম্বরের শেষদিক বা ডিসেম্বরের শুরুর দিকে। আরটিভি 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV