শুরু হলো নিউইয়র্কে বাঙ্গালীর প্রাণের উৎসব বই মেলা
নাশরাত আর্শিয়ানা চৌধুরী ও সাখাওয়াত হোসেন সেলিম, যুক্তরাষ্ট্র: বাংলা শিল্প ও সংস্কৃতিতে প্রসারিত করতে ও বইয়ের আরো বেশি পাঠক তৈরি করতে ২৩ বছরের ঐতিহ্যকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ জুন শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বই মেলা। এই মেলা চলবে ১৫ জুন পর্যন্ত। মেলাতে বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকেও লেখকরা যোগ দিয়েছেন। এটি হচ্ছে উত্তর আমেরিকা তথা বহির্বিশ্বে সর্ব বৃহৎ উৎসব আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৪। বই মেলায় অনুষ্ঠানে উপস্থিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার উপদেষ্টা নীনা আহমেদ।
আন্তর্জাতিক বাংলা উত্সবঅন তিনি প্রদ্বীপ প্রজ্জলিত করা ছাড়াও ভাষন প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে একে একে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিরা প্রদ্বীপ জ্বালান। এরপর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি মহাদেব সাহা। বই মেলায় যোগ দিয়েছে শারমীন আহমদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছড়াকার লুৎফর রহমান রিটনসহ আরো খ্যাতিমান লেখক, নাট্য ব্যক্তিত্ব, শিল্পী ও সাংবাদিকরা। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন। অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার পর নৃত্যনাট্য, রবীন্দ্র সংগীত, নাটক ও বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত এটিএন সিটি তারকা ২০১৩ সংগীত পরিবেশন করেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানের সঞ্চালনা করেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডানা ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ। আয়োজনের কেন্দ্রবৃন্দতে ছিলেন বিশ্বজিৎ সাহা।
এদিকে বই মেলায় যোগ দেন কবি মহাদেব সাহা, কবি দাউদ হায়দার, লেখক মাসুদা ভাট্টি ও শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, লেখক রাজিব আহমেদ, গতিধারার স্বত্ত্বাধিকারী সিকদার আবুল বাশার, কথাপ্রকাশের স্বত্ত্বাধিকারী জসীম উদ্দীন এবং প্রীতম প্রকাশের স্বত্ত্বাধিকারী ও লেখক পপি চৌধুরী। তারা ১১ জুন এখানে এসে পৌঁছান। ১০ জুন জার্মান থেকে এসে পৌছেছেন নাজমুন নেসা পিয়ারী। ৯ জুন এসেছেন লেখক মঈনুস সুলতান। গতকাল ভয়েজ অব আমেরিকার বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দারও এসে পৌঁছুছেন।
প্রেসিডেন্ট ওবামার দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টার দায়িত্ব পাবার পর ড. নীনা আহমদ সরকারীভাবে এই প্রথম কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিলেন। তিনি আসেন সন্ধ্যা সাতটার পর। গত ১০ জুন এসে পৌছেছেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী পাভেল রহমান। তাঁর তোলা দুর্লভ চিত্রের একক প্রদর্শনী হচ্ছে এবারের বইমেলায়। থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানের পারিবারিক বলয়ে তোলা অপ্রকাশিত ছবি, গণ আন্দোলন, স্বৈরশাসক বিরোধী আন্দোলনসহ ‘আমার বাংলার’ প্রতিচ্ছবি। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার টাইটেল স্পন্সর হিসেবে উৎসব ডট কম যুক্ত হওয়ায় এখন থেকে উৎসবের নামকরণ হয়ে গেল উৎসবডটকম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। বাংলাদেশ, পশ্চিবঙ্গ, ইউরোপ, কানাডা ও আমেরিকার ১২টি স্টেট থেকে আগত ৭৩ জন কবি, লেখক, সাহিত্যিকের উপস্থিতিতে এই সপ্তাহে নিউইয়র্কে বসছে নক্ষত্রের মেলা। ৫ জন প্রকাশক বাংলাদেশ থেকে বইমেলায় যোগ দিচ্ছেন। বইমেলা উপলক্ষে আদনান সৈয়দেও সম্পাদনায় প্রকাশিত হচ্ছে বিশেষ স্মারগ্রন্থ। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ব্রায়ান্ট হাইস্কুল এর সামনে ৫০-০৫, ৩১ এভিনিউস্থ পিএস ১৫১ স্কুল মিলনায়তনে বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চার অন্যতম পীঠস্থান আন্তর্জাতিক বাংলা উৎসব বইমেলায় যোগ দিতে ১৩ জুন আসেন ফরিদুর রেজা সাগর, লুৎফুর রহমান রিটন, আমিরুল ইসলাম, এবং পশ্চিমবঙ্গের লেখক কনা বসু মিশ্র। বইমেলা ও বাংলা উৎসবে এসময়ের বহুল আলোচিত গ্রন্থ নেতা ও পিতার লেখক স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কন্যা শারমিন আহমদ যোদ দেন। আজ থাকছে তার বইয়ের উপর আলোচনা অনুষ্ঠান। সম্মানিত অতিথিদের মধ্যে এবছর আসেন ড. নীনা আহমেদ, কনসাল জেনারেল শামীম আহসান, মূলধারার লেখক ভিভেক বাল্ড, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও প্রখ্যাত আলোকচিত্র শিল্পী পাভেল রহমান।
এছাড়া এবার বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইউরোপ, কানাডা এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ব্যাপকসংখ্যক কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পী। লেখকের তালিকায় রয়েছেন: অর্ভিন ঘোষ, অর্পি আহমেদ, আবু রায়হান, আদনান সৈয়দ, আহমেদ মূসা, আলোলিকা মুখোপাধ্যায়, আমিনুর রশীদ পিন্টু, আনিস আহমেদ, বদিউজ্জামান খসরু, বদিউজ্জামান নাসিম, বদরুজ্জামান আলমগীর , দর্পণ কবির, ধনঞ্জয় সাহা, ড. নূরন নবী, ড. গুলশান আরা কাজী, ড. আবু কবির সারোয়ার, ড. হায়দার আলী খান, ড. মাহফুজুর রহমান, ড. হুমায়ূন কবীর, ড. লুনা ঘোষ , ড. দলিলুর রহমান, ফরিদুর রেজা সাগর, ফেরদৌস সাজেদীন, ফকির ইলিয়াস, ফারুক আজম , ফাহিম রেজা নূর , ফকির সেলিম, ফারুক ফয়সল, হাসান ফেরদৌস, হোসাইন কবির, জসিম মল্লিক, জয়ন্ত নাগ, জীবন চৌধুরী, জুনায়েদ আক্তার, মহাদেব সাহা, মঞ্জুর আহমেদ, মাসুদা ভাট্টি, এম কে আনাম, মাঈনুস সুলতান, মৃণাল চৌধুরী, মোহাম্মদ আতাউর রহমান , মনজুরুল আজিম পলাশ, নাজমুন নেসা পিয়ারী, নাসিমুন নাহার নিনি, রুমানা চৌধুরী, রওশন জামিল , রানু ফেরদৌস, সাজেদ কামাল, সেজান মাহমুদ, সালমা বাণী, সুদীপ্ত ভৌমিক, শামস আল মোমেন, শারমিন আহমেদ, সিনহা মনসুর ও তমিজউদ্দীন লোদী। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছে প্রকাশক মেসবাহ উদ্দীন আহমেদ, মজিবর রহমান খোকা, প্রকৌশলী মেহেদী হাসান, প্রদীপ সাহা, জসিম উদ্দীন, পপি রহমান, কামরুল হাসান সায়ক ও মাশফিক উল্লাহ, ফারহানা পলি (আলবেনী), আবেদুজ্জামান চৌধুরী , আব্দুর রাজ্জাক (ফ্লোরিডা), এবিএম সালেহউদ্দীন, কণা বসু মিশ্র (পশ্চিমবঙ্গ), খন্দকার জাহাঙ্গীর, খায়রুজ্জামান চৌধুরী, খিজির হায়াত, মনুরুল হক পাশা, লিয়াকত আলী, মুমু আনসারী, জুয়েদ আহমেদ, চারু হক , সহুল আহমেদ, নাসিরুল্লাহ মুহাম্মদ, খান শওকত, মাকসুদা আহমেদ, সোনিয়া কাদির, লুবনা কাইজার, মামুন জামিল, নূরজাহান কাদের, সিনহা আবুল মনসুর, সেলিম আনোয়ার ও সুলতানা শিরীন সাজি প্রমুখ।
শিল্পীদের মধ্যে রয়েছেন: রেজওয়ানা চৌধুরী বন্যা, দুলাল ভৌমিক, তাজুল ইমাম , পার্থসারথী মুখোপাধ্যায় , এটিএন সিটি তারকা আর্শিয়ানা নওশীন বিনতে মাহবুব, রফিকুল ইসলাম, সঞ্চারি ভট্টাচার্য্য, শিখা রউফ, শাহ মাহবুব, রিয়া ভৌমিক, শিরীন চৌধুরী, জাভেদ ইকবাল, ফারহানা শান্তা, শহীদ হাসান, জীবন বিশ্বাস, অসীত চৌধুরী , দেলোয়ার হোসেন, তন্দ্রা , শবনম আবেদী , সুপ্রিয়া চৌধুরী , কাবেরী দাস, অনিন্দিতা ভৌমিক , বিরশা চট্টোপাধ্যায় , কাশফিয়া বিল্লাহ, সালাহউদ্দীন আহমেদ, রাজিয়া আহমেদ, লিনা হোসেন, মোসাদ্দেক হোসেন , সুমি বেগম, সোহরাব হোসেন ও শান্তা নাগ।
অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে জামালউদ্দীন হোসেন, রেখা আহমেদ, গার্গী মুখোপাধ্যায় , গোলাম সারোয়ার হারুণ , সেমন্তী ওয়াহেদ, মোল্লা বাহাউদ্দীন পিয়াল, নীরা বাহাউদ্দীন, আয়েশা দেওয়ান লিপি, পূর্বাশা রুদ্র রায়, মুজিব বিন হক, দীপন রায়, বসুনিয়া, সুমি, রাহী, জেফরী, কাজল। নৃত্যে রয়েছেন: ধৃতি নৃত্যশালা, ঢাকা এবং প্রখ্যাত কোরিয়োগ্রাফার ওয়ার্দা রিহাব, ঢাকা, নন্দিতা দাস ও শ্বেতা গোস্বামী। আবৃত্তি শিল্পীদের মধ্যে কাজী আরিফ, শরফুজ্জামান মুকুল , আবীর আলমগীর , ক্লারা রোজারিও , মেরী রাশেদীন, শেখর গোমেজ, আতিকুর রহমান, আহমেদ হোসাইন, তাহমিনা জাফর যোগ দিবেন।
এবছর আমেরিকার বইমেলা উপলক্ষে বাংলাপ্রকাশ উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের লেখা নিয়ে ‘স্বনির্বাচিত’ নামে একটি গ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন হাসান ফেরদৌস, ইকবাল হাসান ও ফারুক ফয়সল। প্রকাশক হলেন মেহেদী হাসান। এছাড়া প্রকাশনা সংস্থা ‘অনন্যা’ থেকেও আমেরিকা প্রবাসী দু’জন কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। সর্বশেষ সংবাদে জানা গেছে ফারুক ফয়সল এর লেখা প্রবন্ধ নিয়ে শিখা প্রকাশনী নিউইয়র্কের বইমেলায় প্রকাশ করছে ‘ফিরে দেখা: মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও অন্যবিধ প্রসঙ্গ’। গ্রন্থটি শিখা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। উল্লেখ্য, এবছরই প্রথম একুশের বইমেলা এবং কলকাতার বইমেলার পর পৃথিবীর অন্যকোন বাংলা বইমেলা উপলক্ষে নতুন গ্রন্থ প্রকাশনা শুরু হলো।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বাংলাদেশের অন্যতম শিল্পী কানাডা প্রবাসী শিল্পী শিখা রউফ, ফারহানা শান্তা ও শিরীন চৌধুরী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ওয়ার্দা রিহাবের কোরিয়োগ্রাফিতে ধৃতি নৃত্যশালা পরিবেশন করেন ‘আমার বাংলা’। এছাড়া এবছর রথীন্দ্রনাথ রায়, দুলাল ভৌমিক, কাবেরী দাস, শাহ মাহবুব, জাভেদ ইকবাল ও তাজুল ইমাম, সহ আমেরিকায় বসবাসরত প্রখ্যাত শিল্পীরা বইমেলায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সিটি তারকা আর্শিয়ানা নওশীন এক সাগর রক্তের বিনিময়ে ও ভ্রমর কইও গিয়া দুটি গান পরিবেশন করে উদ্বোধনী অনুষ্ঠানের শ্রোতাদের মুগ্ধ করেন। তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বগুলো সাজানো হচ্ছে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল শ্রেষ্ঠ শিল্পীদের নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। স্মৃতিচারণ করবেন সমরেশ মজুমদার, তনুশ্রী ভট্টাচার্য্য, রাজ্জাক হাওলাদার ও সৈয়দ শহীদ। সঙ্গীত: পার্থসারথী মুখোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের চিঠি পাঠ করবেন: শরফুজ্জামান মুকুল। পরিচালনা: ফারুক আজম।
আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ: মেরী রাশেদীন, শেখর গোমেস, দিলারা নাহার বাবু, আতিকুর রহমান, আহমেদ হোসাইন, তাহমিনা জাফরসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ। সঞ্চালন করছেন জি এইচ আরজু।
বাংলাদেশের ৪টি প্রকাশনা সংস্থার স্বত্ত্বাধিকারী বিদ্যাপ্রকাশের মজিবর রহমান খোকা, স্টুডেন্ট ওয়েজ এর পরিচালক মাসফিক উল্লাহ এবং বাংলাপ্রকাশ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মেহেদী হাসান আমেরিকায় এসে পৌছেছেন। মজিবর রহমান খোকা মেয়ের কাছে লস এঞ্জেলেসে, মাসফিক উল্লাহ টেনেসির নক্সভিলে আত্মীয়ের বাসায় এবং মেহেদী হাসান নিউইয়র্কে অবস্থান করছেন। সর্বশেষ গত ২১ মে নিউইয়র্কে এসেছেন আমেরিকার বইমেলায় প্রথমবারের মত যোগ দিতে আহমেদ পাবলিশিং হাউস্বেত্ত্বাধিকারী এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সহ-সভাপতি মেজবাহ উদ্দীন আহমেদ।
পশ্চিমবঙ্গ থেকে প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স, পত্রভারতী, বিশ্বভারতী ও সাহিত্যম-এর স্টল রয়েছে। আমেরিকার মুক্তধারা, কানাডার অন্যমেলা ছাড়াও নিউইয়র্কের অবকাশকেও বইমেলায় অংশ্রগহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রবাসে বসবাসরত লেখকদের পৃথক একটি স্টলও রয়েছে। সকল লেখকের গ্রন্থ প্রদর্শন ও বিক্রির জন্য ব্যবস্থা রয়েছে। লেখকরা তাদের বইতে অটোগ্রাফও দিতে পারবেন স্টল থেকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!