Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

শুল্ক ফাঁকির অভিযোগে ফ্লোরিডায় ২২ বাংলাদেশী ব্যবসায়ীসহ ২৩জন গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: October 11, 2010 | 3:26 AM

 হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাধিক শহরে ১৩টি ডেলি গ্রোসারি (স্টেশনারি ও মুদি দোকান) থেকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার সকালে  ২২ বাংলাদেশী ব্যবসায়ীসহ ২৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফ্লোরিডা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দিনাজ খান (৫৩) এবং তার স্ত্রী ঝর্ণা খান (৪৭) মনসুরম্নল ইসলাম (৪৯) ও তার স্ত্রী পারভিন বেগম (৪৫) প্রমুখ।

 

 

 

 এ ঘটনায় ফ্লোরিডার বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতদের অধিকাংশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তারা ফ্লোরিডার বিভিন্ন স্টোরে শুল্কযুক্ত পণ্য কৌশলে শুল্ক ছাড়া (শুল্ক ট্যাগ উঠিয়ে) বিক্রি করে আসছিল। শুল্ক বিভাগের কর্মকর্তারা দ�িণ ফ্লোরিডায় তাদের ১৩টি স্টোরের পণ্য বেচাকেনা সাড়ে তিন বছর যাবৎ পর্যবে�ণ করে আসছিল। এই সময়ই তারা ফেডারেল সরকারের দশ লাখ ডলার আয়কর ফাঁকি দেয় বলে মামলায় উলেস্নখ করা হয়। গত বুধবার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দিনাজ খানের পশ্চিম ডেলারি বিচ এলাকায় বাড়ি থেকে তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে মায়ামি দাদে কাউন্টি জেলখানায় পাঠিয়েছে। একই দিনে মনসুরম্নল ইসলাম, তার স্ত্রী পারভিন বেগমকে পামবিচে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। ১৩টি স্টোর থেকে গ্রেফতারকৃত অন্য আসামীদেরও পামবিচ কাউন্টি জেলে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৯৮০ সালে দক্ষিণ ফ্লোরিডায় দিনাজ খান ও মঞ্জুরম্নল হক মঞ্জু প্রথম একটি ডেলি স্টোরে কাজ নেন। ১৯৯০ সালে খোরশেদ খান এবং মঞ্জুরম্নল হক মঞ্জুর সঙ্গে তিনি প্রথম একটি ডেলি স্টোরের মালিক হন। এরপর থেকে তারা দ্রম্নত একের পর এক স্টোরের মালিক বনে যান। কখনো একক আবার কখনো যৌথভাবে তারা ডেলি স্টোর বাড়াতে থাকেন। গ্রেফতার হবার সময় দিনাজ খান এবং তার স্ত্রী ১১৮টি স্টোরের মালিক (যৌথ মালিকানার ভিত্তিতে) ছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সিন্ডিকেট করে নামে-বেনামে কয়েকশ দোকানের মালিক হয়ে গেছেন, যা তাদের সন্দেহের মাত্রাকে বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ