Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

শেখ ওয়াহিদুর রহমানের প্রয়াণে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আয়োজনে শোক ও আলোচনা সভা একজন মহান অভিভাবক হারালো

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: October 29, 2012 | 4:57 PM

IMG_9497___SaKiL___2
হাকিকুল  ইসলাম খোকন,শামসুর রহমান, বাপসনিউজ  :-  যুক্তরাষ্ট্র  আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বিশিষ্ট শিল্পপতি শেখ ওয়াহিদুর  রহমানের প্রয়াণে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আয়োজনে শোক ও আলোচনা সভা গত ২৮  অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্‌-এর পালকি পার্টি  সেন্টারে অনুষ্ঠিত হয়।

শোক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম-সহ  সভাপতি সৈয়দ বশারত আলী ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস  সামাদ আজাদ। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের  উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান।
প্রয়াত নেতা শেখ ওয়াহিদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি আবুল  কাশেম ও শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক  হাজী এনাম, সাবেক প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক  স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, আওয়ামীলীগ নেতা হিন্দাল  কাদির বাপ্পা, ইকবাল কবির, জসীম উদ্দিন খান মিঠু, আলী হোসেন গজনবী,  আলাউদ্দিন জাহাঙ্গীর, রুহেল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক শামসুর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল মতিন, নিউইয়র্ক  সিটি আওয়ামীলীগের সহ-সভাপতি বাহার খন্দকার সবুজ, যুগ্ম সম্পাদক আয়ুব আলী,  আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র শ্রমক লীগ সভাপতি মোঃ  সামসুল আলম ও সাধারণ সম্পাদক কাজী আজিজুল হক খোকন, ব্রুকলীন আওয়ামীলীগের  সহ-সভাপতি কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ কাজী হায়াত নজরুল, প্রচার সম্পাদক মোঃ  শফিকুল ইসলাম, ব্রুকলীন  আওয়ামীলীগ নেতা মোঃ শরিফ হাসান, শাহাদত হোসেন, মাইন উদ্দিন, যুক্তরাষ্ট্র  ছাত্রলীগের সভাপতি জেড এ জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।এ সংবাদ  বাপসনিঊজএ সরবরাহ ক(র(ছন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী এনাম।
IMG_9497___SaKiL___9
সভার প্রথমে ইমাম কাজী কাইয়ুমের পরিচালনায় প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায়  বক্তাগণ প্রয়াত নেতার মৃত্যু বার্ষিকী ২৪ অক্টোবর প্রতি বছর যুক্তরাষ্ট্র  আওয়ামীলীগের উদ্যোগে পালনের দাবী জানালে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ২৪  অক্টোবর তা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ