Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকার স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: August 7, 2020 | 5:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকার উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই, বাংলাদেশ আবহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব্য বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটস নিউইয়র্কে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ পনের আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মুল অংশ শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংগঠনের আহ্বায়ক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন দেওয়ান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফিজুল ইসলাম ভূঁইয়া রুমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ, বর্তমান এ্যাথেলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ক্রীড়াবিদ সংগঠনের প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশাহ্। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী তোফায়েল ইসলাম, ওয়াহেদ কাজী এলিন, মো: শাখাওয়াত বিশ^াস, আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুর চৌধুরী, কো-অর্ডিনেটর সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম, কবির আলী, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, নান্টু মিয়া। সদস্য শেখ আতিক, মোহাম্মদ হাসানাত, মোহাম্মদ জাহিদ মিয়া, আনিসুজ্জামান সবুজ, বিদ্যুৎ হোসেন, সোহেল মিয়া, মো: হারুনুর রশীদ, সাকিল আহমেদ প্রমুখ। বক্তারা শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে দেশে এবং প্রবাসে যে সকল নেতা-কর্মীরা করোনা ভাইরাসের কারনে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে।
শেষে প্রধানমন্ত্রী এবং সজীব ওয়াজেদসহ তাঁর পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV