Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

শেখ কামাল নতুন ও ভবিষ্যত প্রজন্মের প্রতীক: রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: August 5, 2020 | 6:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ওয়াশিংটন ডি.সি. : জাতির জনকের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে উদ্যাপিত হয়েছে ৫ আগস্ট বুধবার।

জন্মদিন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা, শেখ কামালের কর্ম ও জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, জন্মদিনের কেক কাটা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামিম আহমদ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রথম সচিব এবং চ্যান্সারী প্রধান মাহমুদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

শেখ কামালের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, শেখ কামাল বাংলাদেশের নতুন ও ভবিষ্যত প্রজন্মের জন্য উজ্জ্বল প্রতীক।
তিনি বলেন, শেখ কামাল খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, রাজনীতি ও দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশের ফুটবল, ক্রিকেট এবং হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। ক্রীড়া ক্ষেত্রে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে আবাহনী স্পোটিং ক্লাব প্রতিষ্ঠা করা।
রাষ্টদূত বলেন, শেখ কামাল দেশ স্বাধীন হবার পর ছাত্র ও যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ, চরিত্র গঠন এবং দেশ পুনর্গঠন কাজে উদ্ভুদ্ধ করেছেন।
জীবনের উৎকর্ষ সাধনে শেখ কামাল বৃদ্ধ ও যুব সমাজের হৃদয়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে বেঁচে থাকবেন। শেখ কামালের জীবনাদর্শ দেশের যুব সমাজের জন্য ভবিষ্যতে চলার পথে পাথেয় হয়ে থাকবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV