Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

শেখ রাসেলের ৪৬ তম জন্মদিবস উদযাপন করেছে শেখ ফজিলাতুননেসা মুজিব পরিষদ

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: October 21, 2010 | 10:36 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজিলাতুননেসা মুজিব এর কনিষ্ঠ তনয় শেখ রাসেলের ৪৬ তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্রস্থ শেখ ফজিলাতুননেসা মুজিব পরিষদ।  এ উপলক্ষে গত ১৮ অক্টোবর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ইসলাম উদ্দিন পংকি মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুস সহিদ নানুর পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসদ এর সাধারণ সম্পাদক নূরে আলম জিকু। সম্মানীত অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আব্দুস শাকুর খান মাখন, গোলাম মুর্তুজা, আনকার মিয়া, আনোয়ার হোসেন, জালাল আহমদ, আব্দুল ফজল লিটন, এনাম আহমেদ, আহমেদুল হক কনু, আশিকুর রহমান, কায়েফ আহমেদ, আলিম উদ্দিন ও হাফিজুর রহমান হিরা প্রমূখ।

 

 

 

  সভার প্রারম্ভে ‘৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু, ৫২’র ভাষা আন্দোলন, ‘৭১ এর মুক্তিযোদ্ধা সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। সভায় বক্তাগণ ১৯৭৫ সালে ১৫ আগষ্টে স্বপরিবারে বঙ্গবন্ধুসহ ১১ বছরের শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যার তীব্র ঘৃনা জানিয়ে অবিলম্বে সকল খুনিদের  দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের আহ্বান জানান। সভায় ঢাকায় শেখ রাসেলের নামে জাতীয় শিশু যাদুঘর তৈরীর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV