শেখ হাসিনার সংবর্ধনা সভায় অংশগ্রহনের জন্য সাউথজার্সী আওয়ামীলীগের প্রস্তূতি সম্পন্ন
আকবর হোসাইন, আটলাণ্টিক সিটি থেকে : -গত ১১ সেপ্টেম্বর বুধবার আটলাণ্টিক সিটির পাঞ্জাব রেষ্টুরেণ্টে সাউথজার্সী আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের উপস্থাপনায় এবং হাবিবুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়াও সাউথজার্সী আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার মূল আলোচ্য সূচী ছিল আহবায়ক কমিটির গত ৫ মাসের কার্যক্রম পর্যালোচনা এবং কমিটির কাজকে ত্বরানিত করে যথাশ্রীঘ্র সম্ভব সাউথজার্সী আওয়ামীলীগের নতুন কমিটির ঘোষনার অনুরোধ।
সভাপতি পদের অন্যতম প্রার্থী কামাল হোসেন নতুন কমিটি গঠনে দীর্ঘ সূত্রিতার কথা উল্লেখ করে আগামী এক মাসের মধ্যে যাতে আহবায়ক কমিটি সাউথজার্সী আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করতে পারে সে ব্যাপারে উম্মুক্ত আলোচনার মাধ্যমে কমিটিকে পরামর্শ প্রদানের অনুরোধ করেন।আলোচনায় অংশগ্রহনকারী নেতা-কর্মীরা বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের মত প্রবাসেও সঠিক নেতৃত্ব গড়ে তোলা খুবই জরুরী।

আর এই নেতৃত্ব তৈরী করা সম্ভব গনতান্ত্রিক পদ্দতিতে যোগ্য ব্যক্তিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করার মাধ্যমে এবং এ ব্যাপারে আহবায়ক কমিটিকে যথাযথ ভূমিকা রাখতে হবে বলে তারা উল্লেখ করেন। তারা বলেন গত ৫ মাসে আহবায়ক কমিটি নেতা- কর্মীদের কাছে নতুন কমিটি গঠনের ব্যাপারে কোন রকম রূপরেখা প্রদান করতে পারেনি যা সাউথজার্সী আওয়ামীলীগের নতুন নেতৃত্ব প্রত্যাশী নেতা- কর্মীদেরকে হতাশ করেছে।
কমিটি গঠনে এই মন্থর গতি দেখে একদিকে যেমন নেতা-কর্মীদের মধ্যে হতাশা বৃদ্দি পাচ্ছে অন্যদিকে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচেছ।নেতৃবৃন্দ বলেন ১১ সেপ্টেম্বরের মুক্ত আলোচনার কারনে আহবায়ক কমিটির দৃষ্টি প্রসারিত হবে এবং ঈদুল আজহার পূর্বে সাউথজার্সী আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করা হবে এটাই সবার প্রত্যাশা।
সভায় জননেত্রী শেখ হাসিনার সংবর্ধনা সভায় অংশগ্রহনের জন্য সকল নেতা-কর্মীদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়।সংবর্ধনা সভায় সাউথজার্সী আওয়ামীলীগের শতাধিক বঙ্গবন্দুর সৈনিক অংশগ্রহন করবেন বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests