Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শেখ হাসিনা বাঙালি জাতির জন্যে আশির্বাদ: নিউইয়র্কে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: May 19, 2019 | 2:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা বাঙালির জন্যে সমৃদ্ধশালী একটি ভ’খন্ড রচনার জন্যেই শেখ হাসিনা বাঙালি জাতির জন্যে আশির্বাদ হিসেবে আবির্ভ’ত হয়েছেন ১৯৮১ সালের ১৭ মে’-এ মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ১৭ মে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আরো বলেন, ‘নেতৃত্বে দূরদর্শিতার ফলে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হতে চলেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। শেখ হাসিনার এই নেতৃত্ব অব্যাহত থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের তালিকাভুক্ত হবে।’ ‘এ জন্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাগ্রত রাখতে হবে। প্রবাসীদেরও অপরিসীম ভ’মিকা রয়েছে উন্নয়নের ধারাক্রমে’-উল্লেখ করেন সাংবাদিক নেত্রী ফরিদা।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তিতাস পার্টি সেন্টারের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘এখন সময় হচ্ছে ভেদাভেদ ভুলে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র সম্পর্কে প্রতিটি প্রবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবথীর্ণ হবার।’

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবুর পরিচালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা খুরশেদ আনোয়ার বাবলু প্রমুখ।

বেশ ক’জন মুক্তিযোদ্ধা ছাড়াও আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, সদস্যা অধ্যাপক হুসনে আরা, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৃব্রত চৌধুরী, সুমন, পারভেজ আহমেদসহ সর্বস্তরের নেতা-কর্মীরা ছিলেন অনুষ্ঠানে। ইফতারের প্রাক্কালে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV