‘শেষকৃত্য’ হয় পাখিদেরও!

সঙ্গীদের মৃত্যুতে কিছু কিছু পাখি শেষকৃত্যে অংশ নেয়। এনিমেল বিহেভিয়ার সাময়িকীর একটি প্রতিবেদনে মার্কিন বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টেরেসা ইগলেসিয়াস ও তাঁর সহকর্মীরা জানান, নীলকণ্ঠ প্রজাতির কোনো পাখি মারা গেলে তার সঙ্গীরা একে অপরকে ডেকে আনে এবং খাবার অনুসন্ধান বন্ধ করে দেয়। তারা মৃত পাখিটির কাছে নেমে যায় এবং চারপাশে সমবেত অবস্থান নেয়। তারা আসন্ন কোনো বিপদের আশঙ্কায় সম্ভবত একে অপরকে সতর্ক করতেই এ ধরনের আচরণ করে। গবেষকেরা বলেন, ঝোপঝাড়ে বিভিন্ন রঙের কাঠের টুকরা ফেলে রাখলে পাখিরা নির্বিকার থাকে। কিন্তু মৃত পাখি ফেলে রাখলে তাদের আচরণ বদলে যায়। বিবিসি।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’